বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬

ইসলামাবাদে শুরু যুক্তরাষ্ট্র-ইরান শান্তি আলোচনা—একই টেবিলে দুই প্রতিদ্বন্দ্বী

পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে শুরু হয়েছে বহু প্রতীক্ষিত যুক্তরাষ্ট্র ও ইরান এর মধ্যকার শান্তি আলোচনা।

- Advertisement -

পাকিস্তানের রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম পিটিভি এর বরাতে ডন জানিয়েছে, দুই দেশ সরাসরি আলোচনায় বসেছে এবং ‘একই টেবিলে’ মুখোমুখি হয়েছে।

এ আলোচনাকে ইতিবাচক বলে আশা প্রকাশ করেছেন পাকিস্তানের উপ-প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার। কূটনৈতিক সূত্রের বরাতে আল জাজিরাও আলোচনার বিষয়টি নিশ্চিত করেছে।

এর আগে আইআরআইবি-এর তথ্যের ভিত্তিতে সিএনএন জানায়, আলোচনা সরাসরি হচ্ছে নাকি পাকিস্তানের মধ্যস্থতায়—তা এখনও পুরোপুরি স্পষ্ট নয়।

তবে যদি এই বৈঠক সরাসরি হয়ে থাকে, তাহলে ১৯৭৯ সালে ইসলামি প্রজাতন্ত্র প্রতিষ্ঠার পর এটি হবে দুই দেশের মধ্যে সর্বোচ্চ পর্যায়ের মুখোমুখি আলোচনা।

একটি ভঙ্গুর যুদ্ধবিরতির প্রেক্ষাপটে শুরু হওয়া এ আলোচনার বিষয়বস্তু বা পরিধি সম্পর্কে এখনো আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়নি।

সর্বশেষ

এই বিভাগের আরও