র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র্যাব) মহাপরিচালক আহসান হাবীব পলাশ বলেছেন, পহেলা বৈশাখের আয়োজন ঘিরে এখন পর্যন্ত কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি এবং নাশকতারও কোনো শঙ্কা নেই। নিরাপত্তা নিশ্চিতে প্রস্তুত রয়েছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)।
- Advertisement -
সোমবার (১৩ এপ্রিল) সকালে রাজধানীর রমনা বটমূল এলাকায় র্যাবের নিরাপত্তা ব্যবস্থা পরিদর্শন শেষে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।
তিনি জানান, পহেলা বৈশাখকে কেন্দ্র করে অপতথ্য ছড়ানো ঠেকাতে ইতোমধ্যে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে। নিরাপত্তা জোরদারে সাদা পোশাকে পর্যাপ্ত সদস্য মোতায়েন থাকবে। পাশাপাশি বিশেষ কমান্ডো ফোর্সও দায়িত্ব পালন করবে।
দেশব্যাপী বৈশাখ উদযাপনকে নির্বিঘ্ন ও নিরাপদ রাখতে আইনশৃঙ্খলা বাহিনী সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে বলেও জানান তিনি।

