রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬

হরমুজ পাড়ি দিতে গিয়ে ফেরত এলো ‘বাংলার জয়যাত্রা’

চট্টগ্রাম জার্নাল ডেস্ক

হরমুজ প্রণালি খুলে দেওয়ার ঘোষণার পর যাত্রা শুরু করেও শেষ পর্যন্ত ফিরে যেতে বাধ্য হয়েছে বাংলাদেশ শিপিং করপোরেশন-এর জাহাজ ‘এমভি বাংলার জয়যাত্রা’। ইরানের বাহিনীর নির্দেশে জাহাজটি আবারও পারস্য উপসাগরে নিরাপদ অবস্থানে ফিরে যাচ্ছে।

- Advertisement -

শুক্রবার (১৭ এপ্রিল) রাত পৌনে একটার দিকে জাহাজের ক্যাপ্টেন শফিকুল ইসলাম খান গণমাধ্যমকে জানান, নিষেধাজ্ঞা প্রত্যাহারের ঘোষণা শুনে তারা হরমুজ প্রণালি পাড়ি দিতে রওনা হন। তবে যাত্রা শুরুর কয়েক ঘণ্টার মধ্যেই ইরানের পক্ষ থেকে বেতারবার্তায় জাহাজটি থামিয়ে ফিরে যাওয়ার নির্দেশ দেওয়া হয়।

তিনি বলেন, নির্দেশনা পাওয়ার পর জাহাজটি আবারও আগের অবস্থান অর্থাৎ পারস্য উপসাগরে ফিরে যাচ্ছে।

এর আগে মাহমুদুল মালেক জানিয়েছিলেন, বাংলাদেশ সময় রাত ১১টা ৫০ মিনিটে জাহাজটি হরমুজ প্রণালিতে প্রবেশ করে এবং ভোরের দিকে প্রণালি অতিক্রম করার কথা ছিল।

তবে হঠাৎ নির্দেশনায় যাত্রা থামিয়ে দিতে হওয়ায় জাহাজটি নিরাপদ অবস্থানে ফিরে যেতে বাধ্য হয়। আন্তর্জাতিক পরিস্থিতির কারণে হরমুজ প্রণালিতে জাহাজ চলাচল এখনো অনিশ্চয়তার মধ্যে রয়েছে।

সর্বশেষ

এই বিভাগের আরও