রবিবার, ২৬ এপ্রিল ২০২৬

জ্বালানি তেলের দাম বৃদ্ধি — অকটেন ১৪০, পেট্রোল ১৩৫ টাকা

চট্টগ্রাম জার্নাল ডেস্ক

বিশ্ববাজারের সঙ্গে সামঞ্জস্য রেখে দেশে ভোক্তা পর্যায়ে জ্বালানি তেলের দাম পুনর্নির্ধারণ করেছে সরকার। নতুন সিদ্ধান্ত অনুযায়ী অকটেন, পেট্রোল, ডিজেল ও কেরোসিন—সব ধরনের জ্বালানির দাম বেড়েছে।

- Advertisement -

শনিবার (১৮ এপ্রিল) বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় থেকে পাঠানো এক বার্তায় এ তথ্য জানানো হয়। নতুন মূল্য আগামীকাল (১৯ এপ্রিল) থেকে সারাদেশে কার্যকর হবে।

মন্ত্রণালয় জানায়, আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির কারণে দেশের বাজারেও এই সমন্বয় করা হয়েছে।

নতুন নির্ধারিত মূল্য অনুযায়ী—অকটেন: প্রতি লিটার ১৪০ টাকা পেট্রোল: প্রতি লিটার ১৩৫ টাকা, ডিজেল: প্রতি লিটার ১১৫ টাকা, কেরোসিন: প্রতি লিটার ১৩০ টাকা।

এর আগে ভোক্তা পর্যায়ে প্রতি লিটার অকটেন ছিল ১২০ টাকা, পেট্রোল ১১৬ টাকা, ডিজেল ১০০ টাকা এবং কেরোসিন ১১২ টাকা।

বিশ্লেষকদের মতে, জ্বালানি তেলের এই মূল্যবৃদ্ধি পরিবহন ব্যয় বাড়ানোর পাশাপাশি নিত্যপ্রয়োজনীয় পণ্যের বাজারেও প্রভাব ফেলতে পারে।

সর্বশেষ

এই বিভাগের আরও