রবিবার, ২৬ এপ্রিল ২০২৬

একনেক সভায় ১৩ উন্নয়ন প্রকল্প অনুমোদন, ব্যয়ে সাশ্রয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর

চট্টগ্রাম জার্নাল ডেস্ক

চলতি অর্থবছরের ১০ম এবং বর্তমান সরকারের দ্বিতীয় একনেক সভায় ১৩টি উন্নয়ন প্রকল্প অনুমোদন দেওয়া হয়েছে।

- Advertisement -

রোববার (২৬ এপ্রিল) দুপুরে সচিবালয়ে বৈঠক শেষে সাংবাদিকদের ব্রিফিংয়ে এ তথ্য জানান জোনায়েদ আব্দুর রহিম সাকি।

তিনি বলেন, প্রকল্প ব্যয় যাতে যৌক্তিক ও সামঞ্জস্যপূর্ণ হয় এবং দীর্ঘসূত্রতা ছাড়াই দ্রুত কাজ সম্পন্ন করা যায়, সে বিষয়ে সংশ্লিষ্টদের নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

প্রধানমন্ত্রী একনেক সভায় সভাপতিত্ব করেন। দেশের অবকাঠামো ও অর্থনৈতিক উন্নয়নে গতি আনতে এসব প্রকল্প গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে।

প্রতিমন্ত্রী জানান, সভায় মোট ১৭টি প্রকল্প উপস্থাপন করা হয়েছিল। এর মধ্যে ১৫টি প্রকল্প নিয়ে বিস্তারিত আলোচনা শেষে ১৩টি প্রকল্প অনুমোদন দেওয়া হয়।

তিনি আরও বলেন, প্রকল্প গ্রহণের ক্ষেত্রে প্রধানমন্ত্রীর নির্দেশনা ছিল স্পষ্ট—ব্যয়ে সাশ্রয়ী হতে হবে এবং প্রতিটি খাতে ব্যয়ের যৌক্তিকতা যাচাই করতে হবে। পাশাপাশি প্রকল্পগুলো জনগণের জীবনে কতটা ইতিবাচক প্রভাব ফেলবে এবং সরকারের নির্বাচনী পরিকল্পনার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ কি না, তা বিবেচনায় রাখতে বলা হয়েছে।

অনুমোদিত প্রকল্পগুলোর মধ্যে ছয়টি নতুন প্রকল্প রয়েছে বলেও জানান তিনি। এছাড়া প্রকল্প বাস্তবায়নে অপ্রয়োজনীয় বিলম্ব এড়াতে সংশ্লিষ্টদের সতর্ক করা হয়েছে।

সভায় উপস্থিত ছিলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর, আমীর খসরু মাহমুদ চৌধুরী, সালাহউদ্দিন আহমদ, শেখ রবিউল আলমসহ একনেক কমিটির সদস্যরা এবং সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের সচিব ও ঊর্ধ্বতন কর্মকর্তারা।

সর্বশেষ

এই বিভাগের আরও