রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬

সংরক্ষিত নারী আসনের এমপিদের শপথ, পূর্ণাঙ্গ হলো ত্রয়োদশ জাতীয় সংসদ

৪৯ নারী সদস্যের শপথ গ্রহণ; একজন আইনি জটিলতায় বাইরে
চট্টগ্রাম জার্নাল ডেস্ক

ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে নবনির্বাচিত সংসদ সদস্যরা আনুষ্ঠানিকভাবে শপথ নিয়েছেন। এর মধ্য দিয়ে জাতীয় সংসদ পূর্ণাঙ্গ রূপ পেল।

- Advertisement -

রোববার (৩ মে) রাতে সংসদ সচিবালয়েঙর শপথ কক্ষে আয়োজিত অনুষ্ঠানে স্পিকার হাফিজ উদ্দিন আহমদ নবনির্বাচিত নারী এমপিদের শপথ বাক্য পাঠ করান। সংসদ ভবনের পূর্ব ব্লকের লেভেল-১-এ অবস্থিত শপথ কক্ষে রাত ৯টায় এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

এর আগে, গত ৩০ এপ্রিল নির্বাচন কমিশন সংরক্ষিত নারী আসনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত ৪৯ জনের গেজেট প্রকাশ করে।

সংরক্ষিত আসনে বিভিন্ন রাজনৈতিক দল ও জোট থেকে নারী সংসদ সদস্যরা নির্বাচিত হয়েছেন। এর মধ্যে বিএনপির ৩৬ জন, জামায়াত জোটের ১২ জন এবং স্বতন্ত্র জোট থেকে একজন সদস্য রয়েছেন।

তবে সংরক্ষিত নারী আসনের প্রার্থী নুসরাত তাবাসসুম শপথ নিতে পারেননি। তার মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হলেও আইনি প্রক্রিয়া ও আপিল চলমান থাকায় এখনো গেজেট প্রকাশ হয়নি বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার আব্দুর রহমানেল মাছউদ।

ফলে তিনি এদিনের শপথ অনুষ্ঠানে অংশ নিতে পারেননি।

এই শপথ গ্রহণের মাধ্যমে ত্রয়োদশ জাতীয় সংসদের কার্যক্রম আরও পূর্ণতা পেল বলে সংশ্লিষ্টরা মনে করছেন।

সর্বশেষ

এই বিভাগের আরও