রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬

পশ্চিমবঙ্গে ব্যবধান বাড়াচ্ছে বিজেপি, ক্ষমতায় যাওয়ার সম্ভাবনা জোরালো

গণনা যত এগোচ্ছে, তৃণমূলকে পেছনে ফেলছে বিজেপি—বিভিন্ন গণমাধ্যমে ভিন্ন ভিন্ন চিত্র
আন্তর্জাতিক ডেস্ক

ভারতের পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের ভোট গণনায় সময় গড়ানোর সঙ্গে সঙ্গে কেন্দ্রের ক্ষমতাসীন ভারতীয় জনতা পার্টি (বিজেপি) নিজেদের অবস্থান আরও শক্ত করছে। দীর্ঘদিনের শাসক তৃণমূল কংগ্রেস-এর সঙ্গে ব্যবধানও বাড়ছে।

- Advertisement -

ভারতীয় নির্বাচন কমিশন-এর সর্বশেষ তথ্য অনুযায়ী, বিজেপি ১১৭টি আসনে এবং তৃণমূল ৭০টি আসনে এগিয়ে রয়েছে। এখনো কোনো আসনের চূড়ান্ত ফল ঘোষণা হয়নি।
তবে বিভিন্ন ভারতীয় সংবাদমাধ্যমে ভিন্ন ভিন্ন পরিসংখ্যান সামনে আসছে। আনন্দবাজারের তথ্যে বিজেপি ১৫৭টি আসনে এবং তৃণমূল ১২৫টিতে এগিয়ে।

হিন্দুস্থান টাইমস জানিয়েছে, বিজেপি ১৫০ এবং তৃণমূল ১০৭ আসনে লিডে রয়েছে। এনডিটিভির তথ্য অনুযায়ী বিজেপি ১৮৪টি আসনে এবং তৃণমূল ১০৭টিতে এগিয়ে। অন্যদিকে বিবিসি বাংলার হিসেবে বিজেপি ১৫০ এবং তৃণমূল ১২৫ আসনে এগিয়ে আছে।

রাজ্যের মোট ২৯৪টি আসনের মধ্যে একটি আসনের ভোট স্থগিত থাকায় ২৯৩টি আসনের ফল জানা যাবে। সরকার গঠনের জন্য প্রয়োজন অন্তত ১৪৭টি আসনে জয়।

এই পরিস্থিতিতে প্রথমবারের মতো পশ্চিমবঙ্গে বিজেপির সরকার গঠনের সম্ভাবনা তৈরি হয়েছে বলে রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন। ইতোমধ্যে বিধানসভার বিরোধীদলীয় নেতা শুভেন্দু অধিকারী দাবি করেছেন, বিজেপিই সরকার গঠন করবে।

সর্বশেষ

এই বিভাগের আরও