বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬

ঈদযাত্রা নিরাপদ করতে সর্বোচ্চ প্রস্তুতি সরকারের: সেতুমন্ত্রী

চট্টগ্রাম জার্নাল ডেস্ক

আসন্ন ঈদুল আজহাকে সামনে রেখে ঘরমুখী মানুষের যাত্রা নিরাপদ, স্বস্তিদায়ক ও নির্বিঘ্ন করতে সরকার সর্বোচ্চ প্রস্তুতি নিয়েছে বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলম।

- Advertisement -

রোববার (১০ মে) রাজধানীর লেডিস ক্লাব-এ আয়োজিত নৌনিরাপত্তা সপ্তাহ-২০২৬ এর উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

মন্ত্রী জানান, ঈদযাত্রায় সড়ক, নৌ ও সংশ্লিষ্ট পরিবহন ব্যবস্থায় যাত্রীদের ভোগান্তি কমাতে এবং দুর্ঘটনা প্রতিরোধে সমন্বিত পদক্ষেপ নেওয়া হচ্ছে। জনগণের নিরাপদ যাতায়াত নিশ্চিত করতে সংশ্লিষ্ট সব সংস্থাকে প্রয়োজনীয় নির্দেশনাও দেওয়া হয়েছে।

অনুষ্ঠানে নৌপরিবহন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী রাজিব আহসান বলেন, সচেতনতা ও দায়িত্বশীলতা বাড়াতে পারলে নৌপথের দুর্ঘটনা শূন্যের কোঠায় নামিয়ে আনা সম্ভব।

তিনি ঈদকে সামনে রেখে অনুমোদনহীন ও ফিটনেসবিহীন নৌযান চলাচল বন্ধে নৌপুলিশকে কঠোর নির্দেশনা দেওয়ার কথাও জানান।

নৌপথে যাত্রীসেবা নিরাপদ ও সুশৃঙ্খল রাখতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে সর্বোচ্চ সতর্ক থাকার আহ্বান জানান বক্তারা।

সর্বশেষ

এই বিভাগের আরও