বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬

দেশে ভোটার সংখ্যা ছাড়ালো ১২ কোটি ৮৩ লাখ

চট্টগ্রাম জার্নাল ডেস্ক

দেশের হালনাগাদ চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করেছে নির্বাচন কমিশন (ইসি)। নতুন তালিকা অনুযায়ী, বর্তমানে দেশে মোট ভোটার সংখ্যা দাঁড়িয়েছে ১২ কোটি ৮৩ লাখ ২৩ হাজার ২৪০ জনে।

- Advertisement -

বৃহস্পতিবার (১৪ মে) নির্বাচন কমিশন এ চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করে।

ইসির জাতীয় পরিচয়পত্র (এনআইডি) অনুবিভাগের পরিচালক (অপারেশন) সাইফুল ইসলাম জানান, সর্বশেষ হালনাগাদ তালিকায় পুরুষ ভোটার রয়েছেন ৬ কোটি ৫২ লাখ ১২ হাজার ৭৩১ জন, নারী ভোটার ৬ কোটি ৩১ লাখ ৯ হাজার ২৬৬ জন এবং হিজড়া ভোটার ১ হাজার ২৪৩ জন।

এর আগে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে গত ১৮ নভেম্বর প্রকাশিত চূড়ান্ত ভোটার তালিকায় ভোটার সংখ্যা ছিল ১২ কোটি ৭৬ লাখ ৯৫ হাজার ১৮৩ জন। নতুন তালিকায় ভোটার বেড়েছে ৬ লাখ ২৮ হাজারের বেশি।

ইসি কর্মকর্তারা জানান, ২০২৫ সালের ২৪ নভেম্বরের পর যেসব নাগরিক ভোটার হওয়ার আবেদন করেছেন এবং যাদের জন্ম ২০০৮ সালের ১ জানুয়ারি বা তার আগে, যাচাই-বাছাই শেষে তাদের নাম নতুন ভোটার তালিকায় অন্তর্ভুক্ত করা হয়েছে।

নির্বাচন কমিশনের সিদ্ধান্ত অনুযায়ী, গত ২০ এপ্রিল খসড়া ভোটার তালিকা প্রকাশ করা হয়। এরপর ভুল সংশোধন ও স্থানান্তরের আবেদন গ্রহণ চলে ৩ মে পর্যন্ত। আবেদন নিষ্পত্তির সময়সীমা শেষ হয় ৬ মে।

সর্বশেষ

এই বিভাগের আরও