রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬

কুমিল্লা বিভাগ করার দাবি পূরণ হবে: তারেক রহমান

চট্টগ্রাম জার্নাল ডেস্ক

কুমিল্লাকে বিভাগ ঘোষণার দাবি পূরণ করা হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

- Advertisement -

শনিবার কুমিল্লার বরুড়া উপজেলা বিএনপি আয়োজিত লক্ষ্মীপুর বাজার মাঠের পথসভায় তিনি এ কথা বলেন।

সভায় উপস্থিত জনতা ‘কুমিল্লা বিভাগ চাই’ স্লোগান দিলে প্রধানমন্ত্রী বলেন, “ঠিক আছে। সবাই যদি এই দাবির সঙ্গে একমত হন, তাহলে তা বাস্তবায়ন হবে। জনগণের দাবি হলে সেটি পূরণ করা হবে।”

তিনি আরও বলেন, বিএনপি জনগণকে যে প্রতিশ্রুতি দেয়, তা বাস্তবায়নে সর্বশক্তি দিয়ে কাজ করে।

তারেক রহমান বলেন, “দেশ শুধু স্বাধীন ও স্বৈরাচারমুক্ত করলেই হবে না, দেশকে পুনর্গঠন করতে হবে। আর সরকার একা এই কাজ করতে পারবে না, এজন্য জনগণের সহযোগিতা প্রয়োজন।”

কুমিল্লায় কৃষি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার বিষয়েও আশ্বাস দেন প্রধানমন্ত্রী। তিনি বলেন, “কুমিল্লায় কৃষি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করা হবে। এ বিষয়ে শিক্ষামন্ত্রীর সঙ্গে দ্রুত আলোচনা করে সিদ্ধান্ত নেওয়া হবে।”

সর্বশেষ

এই বিভাগের আরও