বৃহস্পতিবার, ২১ মে ২০২৬

স্বর্ণের দাম ভরিতে কমেছে ২ হাজার ১৫৮ টাকা

চট্টগ্রাম জার্নাল ডেস্ক

দেশের বাজারে টানা তিন দফায় সোনার দাম কমিয়েছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস)। এবার প্রতি ভরি সোনার দাম সর্বোচ্চ ২ হাজার ১৫৮ টাকা পর্যন্ত কমানো হয়েছে। ফলে ভালো মানের (২২ ক্যারেট) এক ভরি সোনার দাম কমে দাঁড়িয়েছে ২ লাখ ৩৫ হাজার ৯৬৩ টাকায়। আগের দিন এ দাম ছিল ২ লাখ ৩৮ হাজার ১২১ টাকা।

- Advertisement -

বুধবার (২০ মে) সকালে বাজুস এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে। নতুন দাম সকাল ১০টা থেকে কার্যকর হয়েছে।

বাজুস জানায়, তেজাবি বা পিওর গোল্ডের দাম কমে যাওয়ায় স্থানীয় বাজারেও সোনার দাম সমন্বয় করা হয়েছে।

নতুন নির্ধারিত দাম অনুযায়ী—২২ ক্যারেটের প্রতি ভরি সোনা: ২ লাখ ৩৫ হাজার ৯৬৩ টাকা, ২১ ক্যারেটের প্রতি ভরি সোনা: ২ লাখ ২৫ হাজার ২৩২ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি সোনা: ১ লাখ ৯৩ হাজার ৩৯ টাকা, সনাতন পদ্ধতির প্রতি ভরি সোনা: ১ লাখ ৫৭ হাজার ২৩১ টাকা।

তবে সোনার দাম কমলেও রুপার দাম অপরিবর্তিত রয়েছে। বর্তমানে—২২ ক্যারেটের প্রতি ভরি রুপা: ৫ হাজার ৬৫৭ টাকা, ২১ ক্যারেটের প্রতি ভরি রুপা: ৫ হাজার ৩৬৫ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি রুপা: ৪ হাজার ৬০৭ টাকা, সনাতন পদ্ধতির প্রতি ভরি রুপা: ৩ হাজার ৪৪১ টাকা।

ইরান-যুক্তরাষ্ট্র-ইসরাইল যুদ্ধ শুরুর পর থেকেই বিশ্ববাজারে সোনার দাম ঊর্ধ্বমুখী ছিল। পরে আন্তর্জাতিক বাজারে দামের ওঠানামা শুরু হয়।

স্বর্ণ ও রুপার দামের আন্তর্জাতিক তথ্যভিত্তিক ওয়েবসাইট গোল্ডপ্রাইস ডট ওআরজি সূত্রে জানা গেছে, বর্তমানে আন্তর্জাতিক বাজারে প্রতি আউন্স স্বর্ণের দাম কমে ৪ হাজার ৪৬৫ ডলারে নেমেছে।

এর আগে ৩০ জানুয়ারি প্রতি আউন্স স্বর্ণের দাম ছিল ৫ হাজার ২০০ ডলার। আর ২৯ জানুয়ারি তা বেড়ে দাঁড়িয়েছিল ৫ হাজার ৫৫০ ডলারে।

উল্লেখ্য, গত মাসের শেষ দিকে বিশ্ববাজারে সোনার দামে বড় উল্লম্ফনের প্রভাব পড়ে দেশের বাজারেও। ২৯ জানুয়ারি এক দফায় ভরিপ্রতি ১৬ হাজার ২১৩ টাকা দাম বাড়ায় বাজুস। তখন ২২ ক্যারেটের এক ভরি সোনার দাম উঠে যায় ২ লাখ ৮৬ হাজার টাকায়, যা ছিল দেশের ইতিহাসে সর্বোচ্চ।

সর্বশেষ

এই বিভাগের আরও