নগরের বাকলিয়া থানা এলাকার ১৯ নম্বর ওয়ার্ডের ঘাটা এলাকায় বৃহস্পতিবার বিকেলে চার বছর বয়সী এক শিশুকে ধর্ষণের ঘটনা ঘটেছে। স্থানীয়রা ঘটনাস্থলেই অভিযুক্ত একজনকে আটক করে রেখেছে।
- Advertisement -
বাকলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সোলাইমান জানিয়েছেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে কাজ করছে। আহত শিশুকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
ঘটনার সঙ্গে জড়িত একজনকে শনাক্ত করা হয়েছে এবং আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
পরিস্থিতি সম্পর্কে আরও তথ্য সংগ্রহ করা হচ্ছে এবং তদন্ত চলমান আছে।

