বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬

ঈদযাত্রা স্বস্তিদায়ক করতে কাজ করছে সরকার: সেতুমন্ত্রী

চট্টগ্রাম জার্নাল ডেস্ক

আসন্ন ঈদকে সামনে রেখে প্রায় দেড় কোটি মানুষ ও এক কোটি কোরবানিযোগ্য পশুর নির্বিঘ্ন যাতায়াত নিশ্চিত করা বড় চ্যালেঞ্জ বলে মন্তব্য করেছেন শেখ রবিউল আলম। তবে সবাই সহযোগিতা করলে এবং বড় ধরনের প্রাকৃতিক দুর্যোগ না হলে এবারের ঈদযাত্রা স্বস্তিদায়ক হবে বলে আশা প্রকাশ করেন তিনি।

- Advertisement -

শুক্রবার (২২ মে) কুমিল্লা-য় সড়ক দুর্ঘটনায় নিহত ও আহত ১১৯ জনের পরিবারের মাঝে ক্ষতিপূরণের চেক বিতরণ অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ) ট্রাস্টি বোর্ড এবং বাংলাদেশ রেলওয়ে-র আয়োজনে অনুষ্ঠিত এ অনুষ্ঠানে ৪ কোটি ৮৯ লাখ টাকার চেক বিতরণ করা হয়।

সেতুমন্ত্রী বলেন, দেশের সবচেয়ে ব্যস্ত সড়কগুলোর মধ্যে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অন্যতম। তাই এ মহাসড়ককে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে উন্নয়ন পরিকল্পনা নেওয়া হয়েছে। সরকারের মহাপরিকল্পনার আওতায় প্রায় ৪০০ কিলোমিটার মহাসড়ক ৮ লেনে উন্নীত করার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে, যা ২০৩১ সালের মধ্যে বাস্তবায়নের পরিকল্পনা রয়েছে। এছাড়া ৬০০ কিলোমিটার সড়ক ৬ লেনে এবং প্রায় ১ হাজার কিলোমিটার সড়ক ৪ লেনে উন্নীত করার পরিকল্পনাও রয়েছে।

তিনি আরও বলেন, দেশে প্রতিবছর গড়ে প্রায় সাড়ে চার হাজার মানুষ সড়ক দুর্ঘটনায় প্রাণ হারান। চালকদের অদক্ষতা, আনফিট যানবাহন ও জনগণের অসচেতনতা দুর্ঘটনার প্রধান কারণ হিসেবে উল্লেখ করেন তিনি।

অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে হাবিবুর রশিদ বলেন, দুর্ঘটনাপ্রবণ স্থান ও কারণ চিহ্নিত করে আগাম ব্যবস্থা নেওয়ায় দুর্ঘটনার সংখ্যা কমে আসছে।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ড. মো. জিয়াউল হক, মোহাম্মদ হাবিবুর রহমানসহ জেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

সর্বশেষ

এই বিভাগের আরও