রবিবার, ৩১ মে ২০২৬

চীনের কয়লা খনিতে ভয়াবহ গ্যাস বিস্ফোরণ — নিহত ৮, আটকা ৩৮ শ্রমিক

আন্তর্জাতিক ডেস্ক

চীনের উত্তরাঞ্চলীয় শানসি প্রদেশের একটি কয়লা খনিতে ভয়াবহ গ্যাস বিস্ফোরণে অন্তত আটজন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও ৩৮ জন শ্রমিক মাটির নিচে আটকা পড়েছেন।

- Advertisement -

চীনের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম সিনহুয়ার প্রতিবেদনে বলা হয়েছে, শুক্রবার (২২ মে) স্থানীয় সময় সন্ধ্যা সাড়ে ৭টার দিকে চাংঝি শহরের লিউশেনিউ কয়লা খনিতে বিস্ফোরণের ঘটনা ঘটে। সে সময় খনিটিতে প্রায় ২৪৭ জন শ্রমিক কাজ করছিলেন।

স্থানীয় সময় শনিবার সকাল ৬টা পর্যন্ত অন্তত ২০০ শ্রমিককে জীবিত উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে সিনহুয়া। এখনও আটকে পড়াদের উদ্ধারে অভিযান অব্যাহত রয়েছে।

বিস্ফোরণের কারণ এখনো নিশ্চিত হওয়া যায়নি। তবে ঘটনার পরপরই উদ্ধার তৎপরতা জোরদার এবং দুর্ঘটনার কারণ তদন্তের নির্দেশ দিয়েছেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং। একই সঙ্গে দায়ীদের জবাবদিহির আওতায় আনার আহ্বানও জানিয়েছেন তিনি।

শানসি প্রদেশ চীনের অন্যতম বৃহৎ কয়লা উৎপাদনকারী অঞ্চল হিসেবে পরিচিত। প্রায় ৩ কোটি ৪০ লাখ মানুষের বসবাসের এ প্রদেশে গত বছর ১ দশমিক ৩ বিলিয়ন টন কয়লা উত্তোলন করা হয়েছে, যা দেশটির মোট উৎপাদনের প্রায় এক-তৃতীয়াংশ।

তবে অঞ্চলটির খনি শিল্প দীর্ঘদিন ধরেই নিরাপত্তাহীনতার জন্য সমালোচিত। সাম্প্রতিক বছরগুলোতে শানসির বিভিন্ন কয়লা খনিতে হাজার হাজার দুর্ঘটনার ঘটনা রেকর্ড করা হয়েছে।

সর্বশেষ

এই বিভাগের আরও