বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬
ছাদে যাত্রী ওঠা ঠেকাতে বাড়ানো হয়েছে নজরদারি ও তিন স্তরের নিরাপত্তা

ঈদযাত্রায় ট্রেনে শিডিউল বিপর্যয়ের শঙ্কা নেই — রেল সচিব

চট্টগ্রাম জার্নাল ডেস্ক

আসন্ন ঈদুল আজহা উপলক্ষে ট্রেন চলাচলে কোনো ধরনের শিডিউল বিপর্যয়ের আশঙ্কা নেই বলে জানিয়েছেন রেলপথ মন্ত্রণালয়ের সচিব ফাহিমুল ইসলাম।

- Advertisement -

শনিবার (২৩ মে) সকালে রাজধানীর কমলাপুর রেলওয়ে স্টেশন পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।

রেল সচিব বলেন, ঈদযাত্রা স্বস্তিদায়ক করতে সংশ্লিষ্ট সব বিভাগ সমন্বিতভাবে কাজ করছে।

তিনি বলেন, “আমরা তৎপর আছি। ইন্টার ডিপার্টমেন্ট সমন্বয় করছি। আশা করছি, একটি স্বস্তিদায়ক ঈদযাত্রা দেখতে পাবো।”

ট্রেনের ছাদে যাত্রী ভ্রমণের প্রবণতা রোধে বিশেষ ব্যবস্থা নেওয়া হয়েছে জানিয়ে তিনি বলেন, বিশেষ করে উত্তরবঙ্গগামী যাত্রীদের মধ্যে ছাদে ওঠার প্রবণতা বেশি দেখা যায়। এটি অত্যন্ত ঝুঁকিপূর্ণ।

তিনি আরও বলেন, “আমাদের ভিজিলেন্স টিম কাজ করছে। তিন স্তরের নিরাপত্তা ব্যবস্থা রাখা হয়েছে। অতিরিক্ত লোকবল মোতায়েন করা হয়েছে যাতে রাতে অননুমোদিতভাবে কেউ স্টেশনে প্রবেশ করতে না পারে।”

রেল সচিব জানান, সড়ক, রেল ও নৌপরিবহন মন্ত্রণালয়ের দায়িত্ব একই মন্ত্রীর অধীনে থাকায় ঈদযাত্রা ব্যবস্থাপনায় সমন্বয়ের কোনো ঘাটতি হবে না।

সর্বশেষ

এই বিভাগের আরও