বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬

রামিসা হত্যা মামলার চার্জশিট আজ—৫ থেকে ৭ দিনের মধ্যে বিচার শেষের আশা

চট্টগ্রাম জার্নাল ডেস্ক

রাজধানীর পল্লবীতে শিশু রামিসা আক্তার ধর্ষণ ও হত্যা মামলায় আজ রোববার আদালতে অভিযোগপত্র (চার্জশিট) দাখিল করা হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দীন আজমেদ। তিনি আশা প্রকাশ করেন, বিশেষ আদালতে আগামী ৫ থেকে ৭ দিনের মধ্যেই বিচারকাজ সম্পন্ন হবে।

- Advertisement -

রোববার (২৪ মে) এক ব্রিফিংয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, “রামিসার ঘটনায় চার্জশিট আজই দাখিল করা হবে। আদালতের বিষয় আদালত দেখবেন, তবে আমরা আশা করছি সর্বোচ্চ শাস্তি নিশ্চিত হবে।”

সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, মামলার চূড়ান্ত অভিযোগপত্রের খসড়া প্রস্তুত শেষে বর্তমানে ক্রাইম ডাটা ম্যানেজমেন্ট সিস্টেমে তথ্য সংযোজনসহ শেষ পর্যায়ের কারিগরি কাজ চলছে।

চার্জশিটে প্রধান আসামি সোহেল রানা ও তার স্ত্রী স্বপ্না আক্তারকে অভিযুক্ত করা হচ্ছে। এরই মধ্যে স্বপ্না আক্তারকে আদালতে হাজির করা হয়েছে।

গত বুধবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে ফৌজদারি কার্যবিধির ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন সোহেল রানা। জবানবন্দিতে তিনি স্বীকার করেন, ঘটনার আগে ইয়াবা সেবনের পর তিনি শিশু রামিসাকে ধর্ষণ ও শ্বাসরোধে হত্যা করেন।

তদন্তসংশ্লিষ্ট পুলিশ কর্মকর্তারা জানান, ঘটনার সময় সোহেল তার স্ত্রী স্বপ্নাকে একটি কক্ষে আটকে রেখেছিলেন। পরে মরদেহ টুকরো করে গুমের প্রস্তুতির সময় রামিসার স্বজন ও প্রতিবেশীরা দরজা ভেঙে ঘরে ঢুকে পড়েন। তখন জানালার গ্রিল কেটে পালিয়ে যান সোহেল ও তার এক সহযোগী।

এ সময় স্থানীয়রা স্বপ্না আক্তারকে আটক করে পুলিশের হাতে তুলে দেন।

সর্বশেষ

এই বিভাগের আরও