বেলজিয়ামের ইস্ট ফ্ল্যান্ডার্স প্রদেশের বুগেনহাউট শহরে একটি লেভেলক্রসিংয়ে স্কুলবাসে ট্রেনের ধাক্কায় হতাহতের ঘটনা ঘটেছে।
মঙ্গলবার (২৬ মে) ভোরে বুগেনহাউট স্টেশন থেকে প্রায় এক কিলোমিটার দূরে এ দুর্ঘটনা ঘটে বলে জানিয়েছে আন্তর্জাতিক সংবাদমাধ্যম রয়টার্স।
তাৎক্ষণিকভাবে হতাহতের সুনির্দিষ্ট সংখ্যা জানানো হয়নি। তবে দুর্ঘটনার পর ঘটনাস্থলে জরুরি উদ্ধারকর্মী ও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা পৌঁছে উদ্ধার তৎপরতা শুরু করেন।
বেলজিয়ামের স্বরাষ্ট্রমন্ত্রী সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে শোক প্রকাশ করে বলেন, “অত্যন্ত দুঃখের সঙ্গে বুগেনহাউটে স্কুলবাস-ট্রেন দুর্ঘটনার খবর পেয়েছি। ভুক্তভোগী ও তাদের স্বজনদের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি।”
তবে তিনি এ বিষয়ে বিস্তারিত কোনো তথ্য দেননি।
দুর্ঘটনার প্রকৃত কারণ জানতে পুলিশ ও পাবলিক প্রসিকিউটর অফিস যৌথভাবে তদন্ত শুরু করেছে।
এর আগে ২০২৫ সালেও বেলজিয়ামে ট্রেন দুর্ঘটনায় পাঁচজন নিহত হওয়ার ঘটনা ঘটেছিল বলে জানা গেছে।

