বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬

কোরবানির চামড়ায় ন্যায্যমূল্য নিশ্চিতে কঠোর নজরদারির আশ্বাস

চট্টগ্রাম জার্নাল ডেস্ক

পবিত্র ঈদুল আজহাকে সামনে রেখে কোরবানির পশুর চামড়ার ন্যায্যমূল্য নিশ্চিতে কঠোর নজরদারির আশ্বাস দিয়েছেন খন্দকার আব্দুল মুক্তাদির। তিনি বলেছেন, প্রান্তিক পর্যায়ের চামড়া সংগ্রহকারীরা যাতে ন্যায্য দাম পান, সেজন্য সরকার সরাসরি নজরদারি করবে।

- Advertisement -

বুধবার (২৭ মে) সিলেট সার্কিট হাউসে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এসব কথা বলেন। পরে সেখানে চা-শ্রমিকদের সঙ্গেও বৈঠক করেন মন্ত্রী।

মন্ত্রী জানান, চামড়া কেনাবেচায় কোনো ধরনের ধীরগতি বা অস্থিরতা দেখা দিলে সরকার প্রয়োজনীয় হস্তক্ষেপ করবে। প্রয়োজনে ওয়েট ব্লু চামড়া রপ্তানির অনুমতিও দেওয়া হতে পারে। এতে চামড়ার সঠিক সংরক্ষণ নিশ্চিত হওয়ার পাশাপাশি রপ্তানি আয়ও বাড়বে বলে আশা প্রকাশ করেন তিনি।

তিনি আরও বলেন, ব্যবসাবান্ধব পরিবেশ তৈরি এবং বিনিয়োগ আকর্ষণে সরকার কাজ করছে। কোরবানির মৌসুমে চামড়া খাতে যেন কোনো সংকট তৈরি না হয়, সে বিষয়েও সংশ্লিষ্টদের সতর্ক থাকার নির্দেশনা দেওয়া হয়েছে।

এদিকে ন্যায্যমূল্য না পাওয়ার আশঙ্কায় এ বছর কওমি মাদ্রাসাগুলো শুরুতে চামড়া সংগ্রহ না করার ঘোষণা দিয়েছিল। পরে প্রশাসনের আশ্বাসে তারা সেই সিদ্ধান্ত থেকে সরে আসে। তবুও বাজারদর নিয়ে এখনও উদ্বেগ রয়েছে সংশ্লিষ্ট মহলে।

সর্বশেষ

এই বিভাগের আরও