রবিবার, ২৫ অক্টোবর ২০২৬

টেকনাফে পূর্ব বিরোধের জেরে সংঘর্ষ, কিশোর নিহত

কক্সবাজার প্রতিনিধি:

কক্সবাজারের টেকনাফ উপজেলার সাবরাং ইউনিয়নের হারিয়াখালী এলাকায় পূর্ব বিরোধকে কেন্দ্র করে সংঘর্ষ ও হামলার ঘটনায় ইব্রাহিম (১৫) নামে এক কিশোর নিহত হয়েছে। এ ঘটনায় রবিউল নামে একজনকে আটক করেছে পুলিশ।

- Advertisement -

নিহত ইব্রাহিম হারিয়াখালী ৩ নম্বর ওয়ার্ড এলাকার সামশুল আলমের ছেলে বলে জানা গেছে।

মো. সাইফুল ইসলাম জানান, প্রতিপক্ষের হামলায় ইব্রাহিম নিহত হওয়ার ঘটনায় একজনকে আটক করা হয়েছে। এ ঘটনায় জড়িত অন্যদের গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

সর্বশেষ

এই বিভাগের আরও