শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬

মিয়ানমারের বিদ্রোহী নিয়ন্ত্রিত এলাকায় বড় ধরনের বিস্ফোরণ

আন্তর্জাতিক ডেস্ক

মিয়ানমারের বিদ্রোহী নিয়ন্ত্রিত শান রাজ্যের একটি গ্রামে ভয়াবহ বিস্ফোরণে অন্তত ৫৫ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও বহু মানুষ আহত হয়েছেন বলে স্থানীয় সূত্র জানিয়েছে।

- Advertisement -

রোববার (৩১ মে) দুপুরে চীন সীমান্তসংলগ্ন নামখাম টাউনশিপ-এর কাউং তাত গ্রামে এ বিস্ফোরণের ঘটনা ঘটে।

আন্তর্জাতিক সংবাদমাধ্যমের খবরে বলা হয়েছে, নিহতদের মধ্যে অন্তত ২৫ জন নারী ও ৩০ জন পুরুষ রয়েছেন। তবে বিভিন্ন সূত্রে হতাহতের সংখ্যা কিছুটা ভিন্নভাবে উল্লেখ করা হয়েছে।

বিস্ফোরণের পরপরই পুরো এলাকায় বিশাল ধোঁয়ার কুণ্ডলী দেখা যায়। ঘটনাস্থলের ভিডিওচিত্রে ধ্বংসস্তূপ, বড় গর্ত, ছড়িয়ে-ছিটিয়ে থাকা ইট-পাথর এবং পুড়ে যাওয়া গাছপালার দৃশ্য দেখা গেছে।

এলাকাটির নিয়ন্ত্রণকারী সশস্ত্র সংগঠন ট্যআং ন্যাশনাল লিবারেশন আর্মি (টিএনএলএ) এক বিবৃতিতে জানিয়েছে, খনি ও পাথর উত্তোলনের কাজে ব্যবহৃত বিস্ফোরক থেকে এই দুর্ঘটনা ঘটেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

স্থানীয় বাসিন্দাদের অনেকে প্রথমে এটিকে বিমান হামলা বলে মনে করেছিলেন। বিস্ফোরণের তীব্রতায় আশপাশের ঘরবাড়ি ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়।

টিএনএলএ এক বিবৃতিতে নিহত, আহত ও ক্ষতিগ্রস্তদের পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়ে বলেছে, ঘটনার তদন্ত চলছে এবং দায়ীদের জবাবদিহির আওতায় আনা হবে। একইসঙ্গে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর জন্য ত্রাণ, চিকিৎসা ও পুনর্বাসনের ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেওয়া হয়েছে।

কর্তৃপক্ষ জানিয়েছে, বিস্ফোরণের প্রকৃত কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ নির্ধারণে তদন্ত অব্যাহত রয়েছে

সর্বশেষ

এই বিভাগের আরও