শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬

ইসরায়েলে হামলা চালিয়ে ‘ভুল করেছে’ ইরান: আইডিএফ

আন্তর্জাতিক ডেস্ক

মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনার মধ্যে ইরান থেকে নতুন করে একাধিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়েছে বলে জানিয়েছে ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ)। এসব ক্ষেপণাস্ত্র ইসরায়েলের ভূখণ্ড লক্ষ্য করে ছোড়া হয়েছে বলে দাবি করেছে তারা।

- Advertisement -

আইডিএফ জানিয়েছে, সম্ভাব্য হুমকি মোকাবিলায় দেশটির আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সক্রিয় রয়েছে এবং ক্ষেপণাস্ত্রগুলো প্রতিহত করার চেষ্টা চালানো হচ্ছে।

এর আগে লেবাননে ইসরায়েলের সামরিক অভিযানের জবাবে রোববার রাতে ইসরায়েলের বিভিন্ন লক্ষ্যবস্তুতে হামলা চালায় ইরান। পাল্টা জবাবে ইসরায়েল ইরানের ইস্ফাহান ও তাবরিজ এলাকায় হামলা চালায়। সেখানে একাধিক বিস্ফোরণের খবর পাওয়া গেছে।

ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি) দাবি করেছে, ইসরায়েল বারবার যুদ্ধবিরতি লঙ্ঘন এবং লেবাননে ‘রেড লাইন’ অতিক্রম করায় এই অভিযান পরিচালনা করা হয়েছে। একইসঙ্গে তারা সতর্ক করে বলেছে, আগ্রাসন অব্যাহত থাকলে ইসরায়েল ও তার মিত্রদের আরও বড় হামলার মুখোমুখি হতে হবে।

অন্যদিকে, আইডিএফের মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল এফি ডেফরিন বলেছেন, ইসরায়েলে হামলা চালিয়ে ইরান একটি ‘মারাত্মক ভুল’ করেছে।

পাল্টাপাল্টি হামলার ঘটনায় মধ্যপ্রাচ্যে নতুন করে উত্তেজনা বৃদ্ধি পেয়েছে এবং পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে আন্তর্জাতিক মহল।

সর্বশেষ

এই বিভাগের আরও