রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬

‘কোনো বিভাগ বন্ধ হচ্ছে না’, শিক্ষামন্ত্রীর আশ্বস্ত বার্তা

চট্টগ্রাম জার্নাল ডেস্ক

জাতীয় বিশ্ববিদ্যালয়ে স্নাতক পর্যায়ে বাংলা, ইতিহাস ও দর্শন বিষয় বাতিল করা হচ্ছে বলে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া তথ্যকে ভিত্তিহীন বলে মন্তব্য করেছেন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন।

- Advertisement -

মঙ্গলবার (৯ জুন) সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, অনার্স পর্যায়ের কোনো কোর্স বাতিলের সিদ্ধান্ত সরকার বা জাতীয় বিশ্ববিদ্যালয় নেয়নি। তবে বর্তমান সময়ের চাহিদা বিবেচনায় নতুন কিছু বিষয় যুক্ত করার সম্ভাবনা নিয়ে পর্যালোচনা চলছে।

এর আগে জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য এ এস এম আমানুল্লাহ নিজের ফেসবুক পোস্টে জানান, কোনো অনার্স কোর্স বন্ধের বিষয়ে সরকার কিংবা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের কোনো সিদ্ধান্ত নেই।

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া তথ্যকে গুজব উল্লেখ করে শিক্ষামন্ত্রী শিক্ষার্থী ও অভিভাবকদের বিভ্রান্ত না হওয়ার আহ্বান জানান।

সর্বশেষ

এই বিভাগের আরও