রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬

দুই দফা লাইনচ্যুতি, অচল ময়মনসিংহ-জামালপুর রেলপথ

চট্টগ্রাম জার্নাল ডেস্ক

জামালপুর থেকে ঢাকাগামী ব্রহ্মপুত্র এক্সপ্রেস ট্রেনের পাওয়ার কার লাইনচ্যুত হওয়ায় ময়মনসিংহ-জামালপুর রুটে ট্রেন চলাচল বন্ধ হয়ে গেছে। একই ঘটনায় উদ্ধারকাজে যাওয়া রিলিফ ট্রেনের একটি বগিও লাইনচ্যুত হওয়ায় পরিস্থিতি আরও জটিল হয়ে পড়েছে।

- Advertisement -

বুধবার (১০ জুন) সকাল সোয়া ৯টার দিকে ময়মনসিংহ নগরীর তিনকোনা পুকুরপাড় এলাকায় ব্রহ্মপুত্র এক্সপ্রেসের পাওয়ার কার লাইনচ্যুত হয়। এতে ওই রুটে ট্রেন চলাচল তাৎক্ষণিকভাবে বন্ধ হয়ে যায়।

পরে সকাল ১০টার দিকে লাইনচ্যুত ট্রেনটি উদ্ধারের জন্য রওনা হওয়া রিলিফ ট্রেন ময়মনসিংহ রেলওয়ে স্টেশনের আউটার সিগনাল এলাকায় পৌঁছালে এর একটি বগিও লাইনচ্যুত হয়।

ঘটনার সত্যতা নিশ্চিত করে মো. আকতার হোসেন বলেন, বিকট শব্দের মাধ্যমে ব্রহ্মপুত্র এক্সপ্রেসের পাওয়ার কার লাইনচ্যুত হওয়ার ঘটনা ঘটে। পরবর্তীতে উদ্ধারকাজে নিয়োজিত রিলিফ ট্রেনের চাকা লাইনচ্যুত হওয়ায় উদ্ধার কার্যক্রম ব্যাহত হয়েছে।

তিনি জানান, বর্তমানে রিলিফ ট্রেন উদ্ধারের কাজ চলছে। সেটি সম্পন্ন হওয়ার পর ব্রহ্মপুত্র এক্সপ্রেসের লাইনচ্যুত পাওয়ার কার উদ্ধারে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

রেলওয়ে কর্তৃপক্ষ আশা করছে, উদ্ধারকাজ শেষ হলে ময়মনসিংহ-জামালপুর রুটে ট্রেন চলাচল স্বাভাবিক করা সম্ভব হবে।

সর্বশেষ

এই বিভাগের আরও