রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬

জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে বাংলাদেশের সাফল্য বিশ্বজুড়ে প্রশংসিত: সেনাপ্রধান

চট্টগ্রাম জার্নাল ডেস্ক

আন্তর্জাতিক জাতিসংঘ শান্তিরক্ষা দিবস উপলক্ষে সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান বলেছেন, বিশ্বশান্তি প্রতিষ্ঠায় বাংলাদেশ এখন একটি স্বীকৃত ও অত্যন্ত গ্রহণযোগ্য নাম।

- Advertisement -

তিনি জানান, ১৯৮৮ সাল থেকে জাতিসংঘের আহ্বানে সাড়া দিয়ে বাংলাদেশ শান্তিরক্ষা কার্যক্রমে সক্রিয়ভাবে অংশগ্রহণ করে আসছে এবং ভবিষ্যতেও এ ধারা অব্যাহত থাকবে।

বুধবার (১০ জুন) ঢাকার সেনাকুঞ্জে আয়োজিত অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

সেনাপ্রধান জানান, বর্তমানে বিশ্বের বিভিন্ন দেশে পরিচালিত ৯টি শান্তিরক্ষা মিশনে বাংলাদেশ সেনাবাহিনীর ৩ হাজার ৬০৮ জন, নৌবাহিনীর ৩০২ জন, বিমান বাহিনীর ২৬৭ জন এবং পুলিশের ৩৫ জন সদস্যসহ মোট ৪ হাজার ২১২ জন শান্তিরক্ষী দায়িত্ব পালন করছেন।

তিনি বলেন, পুরুষ সদস্যদের পাশাপাশি নারী শান্তিরক্ষীরাও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছেন। এ পর্যন্ত বাংলাদেশের সশস্ত্র বাহিনী ও পুলিশের ৩ হাজার ৯০৫ জন নারী শান্তিরক্ষী সফলভাবে দায়িত্ব পালন করেছেন। বর্তমানে বিশ্বের বিভিন্ন অঞ্চলে ২৯৪ জন নারী সদস্য শান্তিরক্ষা মিশনে কর্মরত রয়েছেন।

জেনারেল ওয়াকার-উজ-জামান বলেন, বর্তমান বিশ্বে শান্তিরক্ষা মিশনের চ্যালেঞ্জ দ্রুত পরিবর্তিত হচ্ছে। বাংলাদেশের শান্তিরক্ষীরা উন্নত প্রশিক্ষণ, পেশাগত দক্ষতা, নৈতিক মূল্যবোধ ও নিরপেক্ষতার মাধ্যমে সব ধরনের চ্যালেঞ্জ মোকাবিলায় প্রস্তুত রয়েছে। নিজেদের জীবনের ঝুঁকি নিয়েও তারা বিশ্বশান্তি প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ অবদান রেখে চলেছেন।

সর্বশেষ

এই বিভাগের আরও