রবিবার, ২১ জুন ২০২৬

জনগণের স্বার্থে কর কমানো হয়েছে: প্রধানমন্ত্রী

চট্টগ্রাম জার্নাল ডেস্ক

বাজেট উপস্থাপনের পর এই প্রথমবারের মতো বাজারে কোনো পণ্যের দাম বাড়েনি বলে মন্তব্য করেছেন বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান।

- Advertisement -

শনিবার (১৩ জুন) সন্ধ্যায় কক্সবাজারের চকরিয়া পৌর বাস টার্মিনালে চকরিয়া উপজেলা ও পৌরসভা বিএনপি আয়োজিত জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

প্রধানমন্ত্রী বলেন, “আজ সকালে ঢাকা থেকে কক্সবাজার আসার পথে বিমানে পত্রিকাগুলো দেখছিলাম। প্রায় সব পত্রিকাতেই দেখলাম, প্রতিবছর বাজেট ঘোষণার পরদিন বিভিন্ন নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম বেড়ে যেত। কিন্তু আলহামদুলিল্লাহ, এবারের বাজেট উপস্থাপনের পর কোনো জিনিসপত্রের দাম বাড়েনি।”

তিনি বলেন, “যে বাজেট উপস্থাপনের পর বাজারে পণ্যের দাম বাড়ে না, সেটিই জনগণের বাজেট। সাধারণ মানুষের কথা চিন্তা করে আমরা ওষুধ ও চিকিৎসাসামগ্রীসহ বিভিন্ন খাতে কর কমিয়েছি, যাতে মানুষ সরাসরি উপকৃত হয়।”

তারেক রহমান আরও বলেন, সরকারের লক্ষ্য হচ্ছে মানুষের জীবনযাত্রার ব্যয় কমানো, স্বাস্থ্যসেবা সহজলভ্য করা এবং দেশের অর্থনীতিকে আরও স্থিতিশীল ও জনমুখী করা।

জনসভায় স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মী, সমর্থক এবং বিভিন্ন শ্রেণি-পেশার বিপুলসংখ্যক মানুষ উপস্থিত ছিলেন।

সর্বশেষ

এই বিভাগের আরও