রবিবার, ২১ জুন ২০২৬

হেক্সা মিশনের আগে বাংলাদেশের প্রেমে মুগ্ধ ব্রাজিল

ক্রীড়া প্রতিবেদক:

মরক্কোর বিপক্ষে ম্যাচ দিয়ে ২০২৬ ফিফা বিশ্বকাপ অভিযান শুরু করতে যাচ্ছে ব্রাজিল জাতীয় ফুটবল দল। তবে মাঠের লড়াই শুরুর আগেই পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নদের ঘিরে বাংলাদেশের সমর্থকদের উন্মাদনা জায়গা করে নিয়েছে ব্রাজিলের মূলধারার সংবাদমাধ্যমে।

- Advertisement -

বিশ্বকাপে ব্রাজিলের ষষ্ঠ শিরোপা বা ‘হেক্সা’ জয়ের স্বপ্নকে কেন্দ্র করে বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে যে উৎসবমুখর পরিবেশ তৈরি হয়েছে, তা নিয়ে বিস্ময় ও মুগ্ধতা প্রকাশ করেছে ব্রাজিলের জনপ্রিয় সংবাদমাধ্যম জি-ওয়ান গ্লোবো।

রোববার (১৪ জুন) ভোরে যুক্তরাষ্ট্রের নিউ জার্সিতে মরক্কোর বিপক্ষে ব্রাজিলের প্রথম ম্যাচকে সামনে রেখে বাংলাদেশের ‘সবুজ-হলুদ’ উন্মাদনা এখন আলোচনায় লাতিন আমেরিকাতেও।

প্রতিবেদনগুলোতে উঠে এসেছে, কীভাবে বাংলাদেশের গ্রাম-শহরের অলিগলি, বাড়ির ছাদ, সড়ক ও পাড়া-মহল্লা ব্রাজিলের পতাকায় সেজে উঠেছে। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া এসব ভিডিও ও ছবিও ব্রাজিলিয়ানদের দৃষ্টি কেড়েছে।

ব্রাজিলিয়ান সংবাদমাধ্যমগুলো উল্লেখ করেছে, ফুটবলে আন্তর্জাতিক পর্যায়ে উল্লেখযোগ্য সাফল্য না থাকলেও বাংলাদেশের মানুষের ফুটবলপ্রেম অসাধারণ। বিশ্বকাপ এলেই দেশের অসংখ্য মানুষ নিজেদের জাতীয় পতাকার পাশাপাশি ব্রাজিলের সবুজ-হলুদ কিংবা আর্জেন্টিনার আকাশী-সাদা রঙে চারপাশ সাজিয়ে তোলে।

হাজার হাজার কিলোমিটার দূরের একটি দেশের মানুষের এমন আবেগ, সমর্থন ও ভালোবাসা ব্রাজিলিয়ানদের কাছে বিস্ময়কর হলেও আনন্দের বিষয় হয়ে উঠেছে।

সর্বশেষ

এই বিভাগের আরও