রবিবার, ২১ জুন ২০২৬

যুক্তরাষ্ট্র–ইরান সমঝোতার প্রভাব, হরমুজে ১১ ইরানি জাহাজের চলাচল শুরু

আন্তর্জাতিক ডেস্ক:

যুক্তরাষ্ট্র ও ইরান–এর মধ্যে বহুল আলোচিত দ্বিপাক্ষিক সমঝোতা স্মারকের খসড়া চূড়ান্ত হওয়ার পর পারস্য উপসাগরীয় অঞ্চলে এর প্রভাব দেখা দিতে শুরু করেছে।

- Advertisement -

ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যমের বরাতে জানা গেছে, মার্কিন নৌ-অবরোধ প্রত্যাহারের পর হরমুজ প্রণালি দিয়ে ইরানের ১১টি বাণিজ্যিক জাহাজ চলাচল করেছে।

প্রতিবেদন অনুযায়ী, তেহরান ও যুক্তরাষ্ট্র–এর মধ্যে শান্তি সমঝোতার খসড়া চূড়ান্ত হওয়ার কয়েক ঘণ্টার মধ্যেই এসব জাহাজের চলাচলের অনুমতি দেওয়া হয়।

জাহাজগুলোর মধ্যে আটটি পণ্যবাহী জাহাজ ইরানের আঞ্চলিক জলসীমা অতিক্রম করে আন্তর্জাতিক জলসীমায় প্রবেশ করে। একই সময়ে আন্তর্জাতিক জলপথ থেকে তিনটি বাণিজ্যিক জাহাজ হরমুজ প্রণালি হয়ে ইরানের জলসীমায় প্রবেশ করে।

নতুন সমঝোতার শর্ত অনুযায়ী, পারস্য উপসাগরীয় অঞ্চলে ইরানকে লক্ষ্য করে আরোপিত সব ধরনের নৌ-অবরোধ তুলে নেবে যুক্তরাষ্ট্র। এর বিনিময়ে আগামী ৬০ দিনের জন্য হরমুজ প্রণালি দিয়ে চলাচলকারী আন্তর্জাতিক বাণিজ্যিক জাহাজগুলোকে শুল্কমুক্ত ও নিরাপদ যাতায়াতের সুযোগ দেওয়ার ঘোষণা দিয়েছে ইরান।

এদিকে, এ অঞ্চলের ভূরাজনৈতিক উত্তেজনার মধ্যেই পাকিস্তান ও বাংলাদেশ–এ হামাসের তৎপরতা রয়েছে বলে দাবি করেছেন ইসরায়েলি দূত, যা নিয়ে নতুন করে আন্তর্জাতিক অঙ্গনে আলোচনা শুরু হয়েছে।

সর্বশেষ

এই বিভাগের আরও