বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬

ভিনির জোড়া গোলে প্রথমার্ধেই স্কটল্যান্ডকে চাপে ফেলল ব্রাজিল

ক্রীড়া প্রতিবেদক:

বিশ্বকাপের গ্রুপ পর্বে স্কটল্যান্ডের বিপক্ষে দুর্দান্ত প্রথমার্ধ উপহার দিয়েছে ব্রাজিল। ভিনিসিয়ুস জুনিয়রের জোড়া গোলে বিরতিতে ২-০ ব্যবধানে এগিয়ে রয়েছে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নরা।

- Advertisement -

যুক্তরাষ্ট্রের মিয়ামি স্টেডিয়ামে অনুষ্ঠিত ‘সি’ গ্রুপের ম্যাচে শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলেছে কার্লো আনচেলত্তির শিষ্যরা। এই ম্যাচে জয় পেলেই রাউন্ড অব ৩২-এ জায়গা নিশ্চিত হবে সেলেসাওদের।

ম্যাচের সপ্তম মিনিটেই স্কটল্যান্ডের রক্ষণভাগের ভুলের সুযোগ কাজে লাগিয়ে ব্রাজিলকে এগিয়ে দেন ভিনিসিয়ুস জুনিয়র। সেন্টার-ব্যাক স্কট ম্যাককেনার ভুল পাস থেকে বল পেয়ে গোলরক্ষক অ্যাঙ্গাস গানকে কাটিয়ে সহজেই বল জালে জড়ান রিয়াল মাদ্রিদের এই তারকা।

এরপর আরেকবার বল জালে পাঠালেও ভিএআর পর্যালোচনায় ফাউলের কারণে ভিনিসিয়ুসের গোলটি বাতিল করা হয়। স্কটিশ ডিফেন্ডারের কাছ থেকে বল দখলের সময় ফাউল হয়েছে বলে সিদ্ধান্ত দেন রেফারি।

তবে যোগ করা সময়ের তৃতীয় মিনিটে আবারও জ্বলে ওঠেন ভিনি। ব্রুনো গিমারায়েসের দারুণ ক্রস থেকে রক্ষণভাগের দুর্বলতার সুযোগ নিয়ে ফাঁকা পোস্টে হেডে নিজের দ্বিতীয় ও দলের দ্বিতীয় গোল করেন তিনি।

ভিনিসিয়ুসের টানা তৃতীয় ম্যাচে গোলের সুবাদে প্রথমার্ধেই ২-০ ব্যবধানে এগিয়ে থেকে বিরতিতে যায় ব্রাজিল।

সর্বশেষ

এই বিভাগের আরও