রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬

পাসপোর্ট অফিসেই সবচেয়ে বেশি দুর্নীতি, বলছে টিআইবির জরিপ

চট্টগ্রাম জার্নাল ডেস্ক:

সরকারি সেবা খাতের মধ্যে সবচেয়ে বেশি দুর্নীতিগ্রস্ত খাত হিসেবে চিহ্নিত হয়েছে পাসপোর্ট অফিস। পাসপোর্ট সেবা নিতে গিয়ে জাতীয় পর্যায়ে ৭৬ দশমিক ৬ শতাংশ পরিবার ঘুষ দিতে বাধ্য হয়েছে বলে জানিয়েছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)।

- Advertisement -

বৃহস্পতিবার (২৫ জুন) রাজধানীর ধানমণ্ডিতে টিআইবির কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে ‘সেবা খাতে দুর্নীতি: জাতীয় খানা জরিপ ২০২৫’ শীর্ষক প্রতিবেদনে এ তথ্য তুলে ধরা হয়। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন টিআইবির নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান।

প্রতিবেদনে বলা হয়, পাসপোর্ট সেবায় ঘুষের হার গ্রামাঞ্চলে ৭৯ দশমিক ১ শতাংশ এবং শহরাঞ্চলে ৭১ দশমিক ৮ শতাংশ।

পাসপোর্ট অফিসের পর ঘুষের হার সবচেয়ে বেশি পাওয়া গেছে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ)-এ, যেখানে এ হার ৬৩ দশমিক ৫ শতাংশ। এছাড়া আইনশৃঙ্খলা রক্ষাকারী সংস্থা ও কৃষি খাতে ঘুষের হার ৪৯ দশমিক ৩ শতাংশ এবং ভূমি সেবায় ৪৭ দশমিক ৬ শতাংশ।

টিআইবির জরিপ অনুযায়ী, সার্বিকভাবে দেশের ৬৩ দশমিক ৬ শতাংশ পরিবার অন্তত একটি সরকারি সেবা খাতে ঘুষ বা দুর্নীতির শিকার হয়েছে। এর মধ্যে পাসপোর্ট সেবার চিত্রকে সবচেয়ে উদ্বেগজনক বলে উল্লেখ করা হয়েছে।

সর্বশেষ

এই বিভাগের আরও