রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬

নিত্যপণ্যের বাজারে স্বস্তি নেই, উচ্চমূল্যে চাপে মধ্যবিত্ত

চট্টগ্রাম জার্নাল ডেস্ক:

রাজধানীর বাজারে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম এখনো উচ্চ পর্যায়েই রয়েছে। আগের সপ্তাহের তুলনায় বড় ধরনের পরিবর্তন না এলেও কাঁচাবাজার, মাছ, মুরগি ও সবজির দাম কমেনি। ফলে মধ্যবিত্ত ও নিম্নমধ্যবিত্ত পরিবারের ওপর ব্যয়ের চাপ আরও বেড়েছে।

- Advertisement -

শুক্রবার (২৬ জুন) সকালে রাজধানীর বিভিন্ন বাজার ঘুরে দেখা যায়, মুরগির বাজারে আগের সপ্তাহের দামই বহাল রয়েছে। ব্রয়লার মুরগি কেজিপ্রতি ১৬০–১৬৫ টাকা, সোনালী ৩০০ টাকা, লেয়ার ৩৪০–৩৫০ টাকা এবং দেশি মুরগি ৬০০–৬৫০ টাকায় বিক্রি হচ্ছে।

বাজার করতে আসা বেসরকারি চাকরিজীবী এনামুল হাসান বলেন, “মাসিক বাজেট মেনে চলা এখন কঠিন হয়ে গেছে। আগে সপ্তাহে এক-দুদিন ভালো মাছ বা মাংস কেনা যেত, এখন হিসাব করে বাজার করতে হচ্ছে। মুরগিও আগের মতো সাশ্রয়ী নেই।”

অন্যদিকে গরু ও খাসির মাংসের দাম তুলনামূলক স্থিতিশীল রয়েছে। গরুর মাংস কেজিপ্রতি ৭৫০–৮০০ টাকা এবং খাসির মাংস ১ হাজার থেকে ১ হাজার ২০০ টাকায় বিক্রি হচ্ছে।

ইলিশের দাম নিয়ে ক্রেতাদের আক্ষেপ

মাছের বাজারেও উচ্চমূল্যের প্রভাব স্পষ্ট। আকারভেদে ইলিশের দাম কেজিপ্রতি ১ হাজার ৫০০ থেকে ২ হাজার ৭০০ টাকা পর্যন্ত। পাঙ্গাস ২০০ টাকা, রুই ২৫০–৩৫০ টাকা, কাতলা ২৫০–৩৫০ টাকা, পাবদা ৪০০–৬০০ টাকা, গলদা চিংড়ি ৬৫০–৭৫০ টাকা এবং শিং মাছ ৪৫০–৫০০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে।

মাছ বিক্রেতা জামাল হোসেন বলেন, “জোগান ঠিক থাকলেও দাম বেশি হওয়ায় অনেক ক্রেতাই ইলিশ কিনতে পারছেন না। বেশিরভাগই ছোট সাইজের মাছ নিচ্ছেন।”

এ ছাড়া কাঁচকি মাছ ৩০০ টাকা, মলা মাছ ২৮০ টাকা, সুরমা মাছ ৩০০ টাকা, রুপচাঁদা ৬০০–৮০০ টাকা, লাল কোরাল ৫০০–৬০০ টাকা এবং বাটা মাছ ২০০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে।

সবজির বাজারেও নেই স্বস্তি

রাজধানীর কাঁচাবাজারে অধিকাংশ সবজির দাম ৫০ টাকার ওপরে রয়েছে। ঢেঁড়শ, পটল, ঝিঙ্গা, করলা ও চিচিঙ্গা ৬০–৮০ টাকা, বরবটি ৭০–৮০ টাকা, কাঁচকলা প্রতি হালি ৩৫–৪০ টাকা, কাঁচা পেঁপে ৩০–৪০ টাকা, গাজর ১০০–১২০ টাকা, কচুর লতি ৭০ টাকা এবং শিম ১৩০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে।

সবজি বিক্রেতা মো. রফিক বলেন, “পাইকারি বাজারে দাম না কমায় খুচরা পর্যায়েও কম দামে বিক্রি করা সম্ভব হচ্ছে না।”

টিসিবির তথ্য

সরকারি সংস্থা ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশ (টিসিবি)-এর তথ্য অনুযায়ী, গত এক সপ্তাহে রাজধানীর খুচরা বাজারে মোটা চাল, খোলা সয়াবিন তেল, আমদানি করা রসুন, হলুদ, আদা, ব্রয়লার মুরগি, বেগুন, আলু, দেশি পেঁয়াজ, দেশি রসুন, কাঁচামরিচ ও শসার দাম বেড়েছে। তবে অন্যান্য পণ্যের দাম প্রায় অপরিবর্তিত রয়েছে।

সর্বশেষ

এই বিভাগের আরও