রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬

‘অন্তর্বর্তী সরকারের সময়ই সর্বোচ্চ দুর্নীতি হয়েছে’—স্বরাষ্ট্রমন্ত্রী

চট্টগ্রাম জার্নাল ডেস্ক:

অন্তর্বর্তী সরকারের সময়ই সর্বোচ্চ দুর্নীতি হয়েছে বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।

- Advertisement -

তিনি বলেন, ওই সময়ে যমুনার ভেতরে ও বাইরে সংঘটিত কথিত দুর্নীতির অভিযোগ তদন্তে দুর্নীতি দমন কমিশনকে (দুদক) নির্দেশ দিতে প্রধানমন্ত্রীর প্রতি আহ্বান জানিয়েছেন।

রোববার (২৮ জুন) জাতীয় সংসদে ২০২৬–২৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেটের ওপর আলোচনায় অংশ নিয়ে তিনি এ মন্তব্য করেন।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, “অন্তর্বর্তী সরকারের সময় যমুনার অন্দরে আর কিনারে হওয়া ভয়াবহ দুর্নীতির তদন্ত করতে দুদককে নির্দেশ দিতে প্রধানমন্ত্রীর প্রতি আহ্বান জানাচ্ছি।

তিনি আরও বলেন, “কয়েকদিন আগে টিআইবি একটি প্রতিবেদন প্রকাশ করেছে, যেখানে বলা হয়েছে অন্তর্বর্তী সরকারের সময় সর্বোচ্চ দুর্নীতি হয়েছে। এসব কথা আমি বলছি না, গণমাধ্যমে প্রকাশিত তথ্যের ভিত্তিতেই বলছি।”

সালাহউদ্দিন আহমদ বলেন, দেশ একটি অস্থির সময় অতিক্রম করেছে। সেই পরিস্থিতির মধ্যেই জাতীয় নির্বাচন আয়োজন করতে হয়েছে। তিনি বলেন, “জাতীয় স্বার্থ ও নির্বাচনকে সামনে রেখেই আমরা জুলাই সনদে স্বাক্ষর করেছি।”

বাজেট আলোচনায় বক্তব্যের সময় তিনি অন্তর্বর্তী সরকারের কর্মকাণ্ডের সমালোচনা করেন এবং দুর্নীতির অভিযোগের সুষ্ঠু তদন্তের দাবি জানান।

সর্বশেষ

এই বিভাগের আরও