শনিবার, ২৪ অক্টোবর ২০২৬

গোমদণ্ডী পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ে নতুন নেতৃত্ব, সভাপতি শওকত আলম

এস এম শাহেদ হোসেন ছোটন, বোয়ালখালী:

চট্টগ্রামের বোয়ালখালী উপজেলার ঐতিহ্যবাহী গোমদণ্ডী পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ের অ্যাডহক কমিটির সভাপতি হিসেবে মো. শওকত আলম মনোনীত হয়েছেন।

- Advertisement -

মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড, চট্টগ্রামের বিদ্যালয় পরিদর্শক প্রফেসর মো. আবুল কাসেম স্বাক্ষরিত শিক্ষা মন্ত্রণালয়ের পরিপত্র (নং-৩৭.০০.০০০০.০৭২.১৮.০০৩.২৪.৪১) অনুযায়ী, ১ জুলাই ২০২৬ তারিখে জারি করা চশিবো/বিদ্যা/চট্ট-দঃ(বোয়াল) ১১৮৯/৯৭ (অংশ-২)/১০২৯(২) নম্বর স্মারকে তাঁকে সভাপতি হিসেবে মনোনয়ন দেওয়া হয়।

অনুমোদিত অ্যাডহক কমিটিতে জেলা শিক্ষা কর্মকর্তার মনোনীত শিক্ষক প্রতিনিধি হিসেবে রয়েছেন বিপ্লব সরকার। উপজেলা নির্বাহী কর্মকর্তার মনোনীত অভিভাবক প্রতিনিধি হিসেবে দায়িত্ব পালন করবেন বোয়ালখালী প্রেস ক্লাবের সভাপতি মো. সিরাজুল ইসলাম।

এছাড়া পদাধিকারবলে বিদ্যালয়ের প্রধান শিক্ষক কমিটির সদস্য সচিব হিসেবে দায়িত্ব পালন করবেন।

নবনিযুক্ত সভাপতি মো. শওকত আলম বর্তমানে বোয়ালখালী সিরাজুল ইসলাম ডিগ্রি কলেজের গভর্নিং বডির সদস্য। তিনি চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির সদস্য এবং বোয়ালখালী উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক হিসেবেও দায়িত্ব পালন করেছেন।

সভাপতি হিসেবে মনোনীত হওয়ায় তিনি চট্টগ্রাম-৮ আসনের সংসদ সদস্য ও চট্টগ্রাম মহানগর বিএনপির আহ্বায়ক আলহাজ এরশাদ উল্লাহ, চট্টগ্রাম শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর আবদুল্লাহ আল মামুন চৌধুরীসহ সংশ্লিষ্ট সকলের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।

সর্বশেষ

এই বিভাগের আরও