মঙ্গলবার, ২৫ আগস্ট ২০২৬

বোয়ালখালীতে ২৮ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

এস এম শাহেদ হোসেন ছোটন, বোয়ালখালী:

চট্টগ্রামের বোয়ালখালী উপজেলায় ২৮ পিস ইয়াবাসহ মো. মফিজুর রহমান মফিজ (৪০) নামে এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ।

- Advertisement -

শনিবার (৪ জুলাই) দিবাগত রাতে গোপন সংবাদের ভিত্তিতে বোয়ালখালী থানা পুলিশের একটি দল পৌরসভার বুড়িপুকুরপাড় রেললাইনসংলগ্ন এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে।

পুলিশ জানায়, গ্রেপ্তারের পর তার দেহ তল্লাশি করে ২৮ পিস ইয়াবা উদ্ধার করা হয়।

গ্রেপ্তার মফিজুর রহমান মফিজ বোয়ালখালী পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের পূর্ব গোমদণ্ডী মুজাহিদপাড়ার মৃত আব্দুল মালেকের ছেলে।

বোয়ালখালী থানার উপ-পরিদর্শক (এসআই) নিংওয়াই মারমা বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে মফিজুর রহমান মফিজকে গ্রেপ্তার করা হয়। তার কাছ থেকে ২৮টি ইয়াবা উদ্ধার করা হয়েছে।

বোয়ালখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোজাফফর হোসেন জানান, উদ্ধার হওয়া ইয়াবার ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে। রোববার গ্রেপ্তার ব্যক্তিকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।

সর্বশেষ

এই বিভাগের আরও