বুধবার, ৮ জুলাই ২০২৬

পুলিশের ৩৩ শীর্ষ কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসরে পাঠাল সরকার

চট্টগ্রাম জার্নাল ডেস্ক:

পুলিশের ৩৩ জন শীর্ষ কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসরে পাঠিয়েছে সরকার।

- Advertisement -

রোববার (৫ জুলাই) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের পুলিশ-১ শাখা থেকে এ-সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়।

প্রজ্ঞাপনে সিনিয়র সচিব মনজুর মোর্শেদ চৌধুরী স্বাক্ষর করেন।

এতে বলা হয়, বিসিএস (পুলিশ) ক্যাডারের এসব কর্মকর্তাকে সরকারি চাকরি আইন, ২০১৮-এর ৪৫ ধারার বিধান অনুযায়ী জনস্বার্থে সরকারি চাকরি থেকে অবসর প্রদান করা হয়েছে।

বাধ্যতামূলক অবসরে পাঠানো কর্মকর্তাদের মধ্যে রয়েছেন ডিআইজি মোল্যা নজরুল ইসলাম, ডিআইজি মো. সাইফুল ইসলাম, ডিআইজি মিরাজ উদ্দিন আহম্মেদ, ডিআইজি শাহ মিজান শাফিউর রহমান এবং ডিআইজি এস. এম. মোস্তাক আহমেদ খানসহ আরও অনেকে।

প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে, সরকারি চাকরি আইনের সংশ্লিষ্ট বিধান অনুযায়ী জনস্বার্থ বিবেচনায় তাদের এ অবসর প্রদান করা হয়েছে।

সর্বশেষ

এই বিভাগের আরও