বুধবার, ৮ জুলাই ২০২৬

নরওয়ের বিপক্ষে পেনাল্টি মিস, ৪০ বছরের রেকর্ড ভাঙল ব্রাজিলের

ক্রীড়া প্রতিবেদক

বিশ্বকাপের শেষ ষোলোর ম্যাচে নরওয়ের বিপক্ষে মাঠে নেমেই ৪০ বছরের পুরোনো এক রেকর্ড হারিয়েছে ব্রাজিল।

- Advertisement -

সোমবার (৬ জুলাই) অনুষ্ঠিত ম্যাচের ১৪ মিনিটে পাওয়া পেনাল্টি থেকে গোল করতে ব্যর্থ হন ব্রাজিলের মিডফিল্ডার ব্রুনো গিমারেস। তার এই মিসের মধ্য দিয়ে বিশ্বকাপে নির্ধারিত বা অতিরিক্ত সময়ে টানা সফল পেনাল্টির দীর্ঘ রেকর্ডের ইতি ঘটে।

পরিসংখ্যান অনুযায়ী, ১৯৮৬ সালের মেক্সিকো বিশ্বকাপের পর থেকে বিশ্বকাপে নির্ধারিত সময় কিংবা অতিরিক্ত সময়ে আর কোনো পেনাল্টি মিস করেনি ব্রাজিল।

সবশেষ এমন ঘটনা ঘটেছিল ১৯৮৬ বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে। সে ম্যাচে কিংবদন্তি জিকোর নেওয়া পেনাল্টি ঠেকিয়ে দেন ফ্রান্সের গোলরক্ষক জোয়েল বাতস।

এরপর থেকে বিশ্বকাপের সবচেয়ে বড় মঞ্চে নির্ধারিত সময়ে পাওয়া প্রতিটি পেনাল্টিই সফলভাবে জালে জড়িয়েছিল পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নরা।

তবে নরওয়ের বিপক্ষে ব্রুনো গিমারেসের পেনাল্টি মিসে চার দশক ধরে অক্ষুণ্ন থাকা সেই গৌরবময় রেকর্ডের অবসান ঘটল।

সর্বশেষ

এই বিভাগের আরও