বুধবার, ৮ জুলাই ২০২৬

‘শেখ হাসিনা ফিরবেন, আত্মসমর্পণ করবেন’—রুমিন ফারহানা

চট্টগ্রাম জার্নাল ডেস্ক:

সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশে ফিরতে কোনো আইনি বাধা নেই বলে মন্তব্য করেছেন ব্রাহ্মণবাড়িয়া-২ (সরাইল-আশুগঞ্জ-বিজয়নগরের একাংশ) আসনের সংসদ সদস্য ব্যারিস্টার রুমিন ফারহানা।

- Advertisement -

সোমবার (৬ জুলাই) ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলা পরিষদ মিলনায়তনে জাতীয় পল্লী উন্নয়ন দিবসের অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন।

সাংবাদিকরা জানতে চান, চিফ প্রসিকিউটর বলেছেন শেখ হাসিনার দেশে ফিরতে কোনো বাধা নেই, অন্যদিকে স্বরাষ্ট্রমন্ত্রী বলেছেন তিনি দেশে ফিরতে পারবেন না—এ বিষয়ে তার মতামত কী।

জবাবে রুমিন ফারহানা বলেন, “আইনগতভাবে অবশ্যই কোনো বাধা নেই। তিনি দেশে ফিরবেন, আত্মসমর্পণ করবেন এবং জামিন চাইবেন। স্বাভাবিক আইনি প্রক্রিয়াই তাকে অনুসরণ করতে হবে।”

বিরোধী দলের সম্ভাব্য ছায়া মন্ত্রিসভা নিয়ে প্রশ্নের জবাবে তিনি বলেন, বিশ্বের অনেক দেশেই এ ধরনের রাজনৈতিক চর্চা রয়েছে। বাংলাদেশেও যদি বিরোধী দল মন্ত্রণালয়ভিত্তিক ছায়া মন্ত্রিসভা গঠন করে এবং সরকারের কার্যক্রমের গঠনমূলক মূল্যায়ন ও ইতিবাচক পরামর্শ দেয়, তবে সেটিকে স্বাগত জানানো উচিত।

তিনি বলেন, “তারা যদি মন্ত্রণালয়ভিত্তিক পরিকল্পনা তুলে ধরে এবং কোথায় কী উন্নতি করা যায় সে বিষয়ে ইতিবাচক মতামত দেয়, তাহলে সেটি অবশ্যই স্বাগতযোগ্য।”

সর্বশেষ

এই বিভাগের আরও