মঙ্গলবার, ৭ জুলাই ২০২৬

ভরি প্রতি ৩,২৬৬ টাকা কমলো স্বর্ণের দাম

চট্টগ্রাম জার্নাল ডেস্ক:

দেশের বাজারে টানা দুই দফা মূল্যবৃদ্ধির পর এবার স্বর্ণের দাম কমানোর সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, প্রতি ভরিতে ৩ হাজার ২৬৬ টাকা কমিয়ে ২২ ক্যারেটের স্বর্ণের নতুন দাম নির্ধারণ করা হয়েছে ২ লাখ ২৫ হাজার ২৯০ টাকা (ভ্যাটসহ)।

- Advertisement -

সোমবার (৬ জুলাই) দুপুর সোয়া ১২টা থেকে নতুন এ মূল্য কার্যকর হয়েছে বলে বাজুস জানিয়েছে। স্থানীয় বাজারে তেজাবী (পিওর) স্বর্ণের দাম কমে যাওয়ায় এ সমন্বয় করা হয়েছে।

বাজুসের স্ট্যান্ডিং কমিটি অন প্রাইসিং অ্যান্ড প্রাইস মনিটরিং-এর বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়। পরে কমিটির চেয়ারম্যান ডা. দেওয়ান আমিনুল ইসলাম শাহীন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়।

নতুন দাম (প্রতি ভরি/১১.৬৬৪ গ্রাম, ভ্যাটসহ)
২২ ক্যারেট: ২,২৫,২৯০ টাকা
২১ ক্যারেট: ২,১৫,১৪২ টাকা
১৮ ক্যারেট: ১,৮৪,৭৫৮ টাকা
সনাতন পদ্ধতি: ১,৫০,৯৩২ টাকা

এর আগে, ৩ জুলাই বাজুস প্রতি ভরিতে ৪ হাজার ৩৭৪ টাকা বাড়িয়ে ২২ ক্যারেটের স্বর্ণের দাম ২ লাখ ২৮ হাজার ৫৫৬ টাকা নির্ধারণ করেছিল। মাত্র তিন দিনের ব্যবধানে এবার সেই দাম কমিয়ে নতুন মূল্য নির্ধারণ করা হলো।

সর্বশেষ

এই বিভাগের আরও