রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬

কাঁচামরিচ থেকে বেগুন—বৃষ্টিতে ঊর্ধ্বমুখী সবজির বাজার

চট্টগ্রাম জার্নাল ডেস্ক:

টানা কয়েক দিনের বৃষ্টিতে রাজধানীর নিত্যপণ্যের বাজারে পড়েছে স্পষ্ট প্রভাব। সরবরাহ কমে যাওয়ায় সপ্তাহের ব্যবধানে প্রায় সব ধরনের সবজির দাম বেড়েছে। সবচেয়ে বেশি বেড়েছে কাঁচামরিচের দাম। পাশাপাশি ডিমের দামও ঊর্ধ্বমুখী। তবে মুরগির দামে বড় কোনো পরিবর্তন হয়নি।

- Advertisement -

শুক্রবার (১০ জুলাই) রাজধানীর বিভিন্ন কাঁচাবাজার ঘুরে এমন চিত্র দেখা গেছে।

বিক্রেতারা জানান, দেশের বিভিন্ন অঞ্চলে টানা বৃষ্টিতে কৃষিজমি ক্ষতিগ্রস্ত হয়েছে। পাশাপাশি সড়ক যোগাযোগে বিঘ্ন ঘটায় ঢাকায় সবজি সরবরাহ কমেছে। এর প্রভাবেই বাজারে দাম বেড়েছে।

অন্যদিকে ক্রেতাদের অভিযোগ, সরবরাহ কমার কথা বলা হলেও বাজারে সবজির তেমন কোনো সংকট নেই। দোকানগুলোতে পর্যাপ্ত সবজি থাকলেও অযৌক্তিকভাবে বাড়তি দাম গুনতে হচ্ছে।

যেসব সবজির দাম বেড়েছে

বাজারে করলা বিক্রি হচ্ছে কেজি ৬০-৮০ টাকা, ঢেঁড়স ৫০-৬০ টাকা, পটল ৬০-৮০ টাকা, কচুরমুখী ৮০-১০০ টাকা, বরবটি ৬০-৮০ টাকা, বেগুন ৮০-১২০ টাকা, কচুর লতি ৮০-১০০ টাকা, চিচিঙ্গা ৬০ টাকা, সজনে ১৬০-২০০ টাকা এবং ধুন্দল ৬০ টাকা কেজি।

এছাড়া টমেটো ১৮০-২২০ টাকা, মুলা ৭০ টাকা, ফুলকপি প্রতি পিস ৬০-৭০ টাকা, বাঁধাকপি ৬০ টাকা এবং লাউ ৬০-৮০ টাকা দরে বিক্রি হচ্ছে।

সবচেয়ে বেশি দাম বেড়েছে কাঁচামরিচের, যা সপ্তাহের ব্যবধানে কেজিতে ৪০ টাকা বেড়ে ১৪০-১৬০ টাকায় বিক্রি হচ্ছে।

অন্যান্য নিত্যপণ্যের দাম

পেঁপে ৫০ টাকা, মিষ্টি কুমড়া ৪০ টাকা, দেশি শসা ১০০ টাকা, হাইব্রিড শসা ৬০ টাকা, আলু ২৫-৩০ টাকা এবং দেশি পেঁয়াজ ৪০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে।

এক হালি লেবু বিক্রি হচ্ছে ১৫-৩০ টাকায়। ধনেপাতা কেজি ১৮০-২৫০ টাকা, কাঁচা কলা হালি ৪০ টাকা, চাল কুমড়া প্রতি পিস ৬০ টাকা এবং ক্যাপসিকাম ৩৫০ টাকা কেজি।

ডিমের দাম বেড়েছে, মুরগির বাজার স্থিতিশীল

বর্তমানে এক ডজন লাল ডিম ১২০ টাকা, হাঁসের ডিম ১৮০ টাকা, দেশি মুরগির ডিমের হালি ১০০ টাকা এবং সোনালি কক মুরগির ডিমের হালি ৭০ টাকা দরে বিক্রি হচ্ছে।

অন্যদিকে মুরগির বাজারে বড় ধরনের পরিবর্তন নেই। সোনালি কক মুরগি ৩৩০ টাকা, সোনালি হাইব্রিড ৩০০ টাকা, লেয়ার ৩৪০ টাকা, ব্রয়লার ১৬৫ টাকা এবং দেশি মুরগি ৭০০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে।

মাছ ও মাংসের বাজার

গরুর মাংস ৭৮০-৮০০ টাকা এবং খাসির মাংস ১ হাজার ৩০০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে।

মাছের বাজারে ৩০০ গ্রাম ওজনের ইলিশ ১,১০০-১,২০০ টাকা এবং ৫০০-৭০০ গ্রাম ওজনের ইলিশ ১,৮০০-২,০০০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। এছাড়া রুই, মৃগেল, চিংড়ি, বোয়াল, কাতল, পাবদা, টেংরা, কৈ, তেলাপিয়াসহ বিভিন্ন মাছের দামও আকার ও প্রজাতিভেদে আগের তুলনায় কিছুটা বেশি রয়েছে।

বাজারসংশ্লিষ্টরা বলছেন, বৃষ্টি অব্যাহত থাকলে সরবরাহ সংকট আরও বাড়তে পারে, ফলে আগামী দিনগুলোতে নিত্যপণ্যের দামে আরও চাপ তৈরি হওয়ার আশঙ্কা রয়েছে।

সর্বশেষ

এই বিভাগের আরও