মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬

বন্যার কারণে ১১ জেলায় চিকিৎসক-স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল

চট্টগ্রাম জার্নাল ডেস্ক:

বন্যাকবলিত ১১ জেলায় স্বাস্থ্যসেবা নির্বিঘ্ন রাখতে চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের সব ধরনের ছুটি বাতিল করা হয়েছে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার সাখাওয়াত হোসেন।

- Advertisement -

সোমবার (১৩ জুলাই) দুপুরে স্বাস্থ্য মন্ত্রণালয়ে বন্যা উপদ্রুত এলাকায় গৃহীত স্বাস্থ্য কার্যক্রম নিয়ে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে তিনি এ তথ্য জানান।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, বন্যাকবলিত এলাকার মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে সরকার সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করছে। প্রয়োজনীয় চিকিৎসাসেবা অব্যাহত রাখতে সংশ্লিষ্ট চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল করা হয়েছে।

তিনি জানান, এখন পর্যন্ত বন্যাপ্রবণ এলাকায় সাপে কাটা ৯৫ জন রোগীকে চিকিৎসা দেওয়া হয়েছে। সাপের কামড়ের চিকিৎসায় প্রয়োজনীয় অ্যান্টিভেনম সব এলাকায় পৌঁছে দেওয়া হচ্ছে। তবে এখন পর্যন্ত বন্যাকবলিত কোনো এলাকায় কলেরা আক্রান্তের খবর পাওয়া যায়নি।

এক প্রশ্নের জবাবে স্বাস্থ্যমন্ত্রী বলেন, তদন্ত কমিটির সুপারিশ অনুযায়ী আদ্-দ্বীন হাসপাতাল কর্তৃপক্ষ বিভিন্ন সংস্কারমূলক পদক্ষেপ নিয়েছে। পরবর্তীতে হাসপাতালটি পুনরায় পরিদর্শন করে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে।

সর্বশেষ

এই বিভাগের আরও