বৃহস্পতিবার, ৫ নভেম্বর ২০২৬

বোয়ালখালীতে গ্রাম পুলিশকে পিটিয়ে মাথা ফাটাল দুর্বৃত্তরা, থানায় অভিযোগ

বোয়ালখালী প্রতিনিধি:

চট্টগ্রামের বোয়ালখালীতে টিটু চক্রবর্তী (৩১) নামে এক গ্রাম পুলিশকে (চৌকিদার) মারধর করে গুরুতর আহত করেছে দুর্বৃত্তরা। হামলায় তার মাথা ফেটে যায়। এ ঘটনায় অজ্ঞাত তিনজনকে আসামি করে বোয়ালখালী থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন তিনি।

- Advertisement -

শনিবার (১৮ জুলাই) অভিযোগ দায়েরের বিষয়টি নিশ্চিত করেছেন ভুক্তভোগী টিটু চক্রবর্তী।

আহত টিটু চক্রবর্তী উপজেলার পোপাদিয়া ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের পুলিন অধিকারীর বাড়ির উত্তম চক্রবর্তীর ছেলে। তিনি একই ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের গ্রাম পুলিশ হিসেবে দায়িত্ব পালন করছেন।

অভিযোগে টিটু চক্রবর্তী জানান, গত ১৬ জুলাই দিবাগত রাত সাড়ে ১১টার দিকে সাইকেলে করে বাড়ি ফিরছিলেন। পথে পোপাদিয়া ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের কালীমন্দির এলাকায় পৌঁছালে এক ব্যক্তি তাকে ধাক্কা দিয়ে ফেলে দেন। পরে আরও দুই ব্যক্তি যোগ দিয়ে তাকে এলোপাতাড়ি মারধর করে।

তিনি জানান, হামলার সময় তার মাথায় গুরুতর আঘাত লাগে। একপর্যায়ে হামলাকারীরা তার সাইকেল ছিনিয়ে নেওয়ারও চেষ্টা করে। পরে প্রাণনাশের হুমকি দিয়ে তারা ঘটনাস্থল ছেড়ে চলে যায়।

টিটু চক্রবর্তীর দাবি, ঘটনার পর থেকে তিনি নিরাপত্তাহীনতায় ভুগছেন এবং হামলাকারীদের দ্রুত গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।

এ বিষয়ে বোয়ালখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাফফর হোসেন বলেন, গ্রাম পুলিশকে মারধরের ঘটনায় একটি লিখিত অভিযোগ পাওয়া গেছে। বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

সর্বশেষ

এই বিভাগের আরও