রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬

প্রাইম মিনিস্টার্স গোল্ডকাপ উপলক্ষে সব শিক্ষাপ্রতিষ্ঠানে জরুরি নির্দেশনা

চট্টগ্রাম জার্নাল ডেস্ক:

প্রাইম মিনিস্টার্স গোল্ডকাপ জাতীয় ফুটবল প্রতিযোগিতা-২০২৬ উপলক্ষে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের (মাউশি) আওতাধীন দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক ও শিক্ষার্থীদের জন্য জরুরি নির্দেশনা জারি করা হয়েছে।

- Advertisement -

প্রতিযোগিতাকে ঘিরে লোগো, মাসকট, রিলস, স্লোগান ও থিম সং তৈরির আহ্বান জানিয়েছে অধিদপ্তর।

সোমবার (২০ জুলাই) মাউশির শারীরিক শিক্ষা বিভাগ থেকে জারি করা এক বিজ্ঞপ্তিতে এ নির্দেশনা দেওয়া হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, আগামী ২৮ জুলাইয়ের মধ্যে লোগো, রিলস, মাসকট, স্লোগান ও থিম সং hpmgoldcup@gmail.com ই-মেইল ঠিকানায় পাঠাতে হবে।

নির্দেশনা অনুযায়ী, লোগো PNG, JPG অথবা JPEG ফরম্যাটে পাঠাতে হবে। রিলস তৈরি করে তার লিংক ই-মেইলে পাঠাতে হবে এবং তা অবশ্যই মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পর্যায়ের শিক্ষার্থীদের ফুটবল খেলা-সংক্রান্ত হতে হবে।

এছাড়া থিম সং ওয়ার্ড ও পিডিএফ ফরম্যাটে এবং মাসকট ও স্লোগান নির্ধারিত ই-মেইলে পাঠানোর নির্দেশ দেওয়া হয়েছে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, অংশগ্রহণকারীদের জমা দেওয়া প্রতিটি কনটেন্টের সঙ্গে একটি সচল মোবাইল নম্বর ও পূর্ণাঙ্গ যোগাযোগের ঠিকানা সংযুক্ত করতে হবে।

মাউশি জানিয়েছে, লোগো, মাসকট, রিলস, স্লোগান ও থিম সং তৈরির প্রতিযোগিতায় নির্বাচিত বিজয়ীদের প্রধানমন্ত্রী পুরস্কৃত করবেন। তবে যারা ইতোমধ্যে লোগো, রিলস ও থিম সং জমা দিয়েছেন, তাদের পুনরায় পাঠানোর প্রয়োজন নেই।

সর্বশেষ

এই বিভাগের আরও