মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬

চট্টগ্রাম বোর্ডের এইচএসসি পরীক্ষা শুরু ২৭ জুলাই, স্থগিত পরীক্ষার রুটিন পরে

চট্টগ্রাম জার্নাল ডেস্ক:

চট্টগ্রাম শিক্ষা বোর্ডের এইচএসসি ও সমমানের পরীক্ষা পূর্বঘোষিত রুটিন অনুযায়ী আগামী ২৭ জুলাই থেকে শুরু হবে বলে জানিয়েছে আন্তঃশিক্ষা বোর্ড। তবে বন্যার কারণে স্থগিত হওয়া পরীক্ষাগুলো পরবর্তীতে নতুন রুটিন অনুযায়ী অনুষ্ঠিত হবে।

- Advertisement -

বৃহস্পতিবার (২৩ জুলাই) শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন এ তথ্য জানান।

তিনি বলেন, চট্টগ্রামে বৈরী আবহাওয়া ও বন্যা পরিস্থিতির কারণে কয়েকটি পরীক্ষা স্থগিত করা হয়েছিল। তবে আগামী ২৭ জুলাই থেকে ৮ আগস্ট পর্যন্ত পূর্বনির্ধারিত পরীক্ষাগুলো আগের রুটিন অনুযায়ী অনুষ্ঠিত হবে।

শিক্ষামন্ত্রী আরও জানান, বিজ্ঞান বিভাগের পদার্থবিজ্ঞান পরীক্ষায় যারা অংশ নিতে পারেননি, তারা নির্ধারিত প্রক্রিয়ায় নিবন্ধন করে পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ পাবেন।

তিনি বলেন, স্থগিত হওয়া পরীক্ষাগুলোর জন্য পৃথক নতুন রুটিন শিগগিরই প্রকাশ করা হবে।

উল্লেখ্য, বন্যা পরিস্থিতির কারণে চট্টগ্রাম শিক্ষা বোর্ডের আওতাধীন কয়েকটি এইচএসসি পরীক্ষা এর আগে স্থগিত করা হয়েছিল।

সর্বশেষ

এই বিভাগের আরও