রবিবার, ২ আগস্ট ২০২৬

ওষুধের ফ্রিজে কাঁচা মাংস, সাতকানিয়ায় ফার্মেসিকে জরিমানা

উপজেলা প্রতিনিধি:

চট্টগ্রামের সাতকানিয়ার কেরানীহাট বাজারে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে একটি ফার্মেসির ওষুধ সংরক্ষণের ফ্রিজে কাঁচা মাংস ও খাবার রাখার প্রমাণ পাওয়া গেছে। এ ঘটনায় প্রতিষ্ঠানটিকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

- Advertisement -

বৃহস্পতিবার (২৩ জুলাই) দুপুরে সাতকানিয়ার কেরানীহাট বাজারে এ অভিযান পরিচালনা করা হয়।

সাতকানিয়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সামছুজ্জামান জানান, অভিযানে এম আর ফার্মেসির ওষুধ সংরক্ষণের ফ্রিজে ওষুধের সঙ্গে কাঁচা মাংস রাখা এবং অস্বাস্থ্যকর পরিবেশে ওষুধ বিক্রির দায়ে প্রতিষ্ঠানটিকে ১০ হাজার টাকা অর্থদণ্ড করা হয়।

একই অভিযানে আসিফ কনফেকশনারি থেকে মেয়াদোত্তীর্ণ দুগ্ধজাত পণ্য বিক্রি এবং আমদানিকারকের সিলবিহীন পণ্য বিক্রির অভিযোগে ৫ হাজার টাকা জরিমানা করা হয়।

সহকারী কমিশনার (ভূমি) সামছুজ্জামান বলেন, ভোক্তা অধিকার সংরক্ষণ এবং জনস্বাস্থ্যবিরোধী সব ধরনের অনিয়ম রোধে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

সর্বশেষ

এই বিভাগের আরও