রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬

জাতীয় স্বার্থকে অগ্রাধিকার দিয়ে সব দেশের সঙ্গে সম্পর্ক: মির্জা ফখরুল

চট্টগ্রাম জার্নাল ডেস্ক:

নির্বাচনের আগে জনগণের কাছে দেওয়া প্রতিশ্রুতি বাস্তবায়নে সরকার বদ্ধপরিকর বলে জানিয়েছেন বিএনপি মহাসচিব এবং স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

- Advertisement -

শুক্রবার (২৪ জুলাই) রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে আয়োজিত এক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

মির্জা ফখরুল বলেন, “নির্বাচনের আগে জনগণের সামনে যে প্রতিশ্রুতি দেওয়া হয়েছে, তা বাস্তবায়নে বর্তমান সরকার দৃঢ়প্রতিজ্ঞ। জনগণের কাছে সরকার সবসময় দায়বদ্ধ।”

তিনি বলেন, বিশ্বজুড়ে গণতন্ত্র নানা চ্যালেঞ্জের মুখোমুখি হলেও বাংলাদেশ গণতান্ত্রিক ধারার প্রতিই আস্থাশীল। গণতন্ত্রকে আরও শক্তিশালী করতে জনগণের অংশগ্রহণ ও জবাবদিহিকে গুরুত্ব দেওয়া হচ্ছে বলেও উল্লেখ করেন তিনি।

বিএনপি মহাসচিব আরও বলেন, চলমান বৈশ্বিক যুদ্ধ ও ভূরাজনৈতিক অস্থিরতার কারণে বিশ্ব অর্থনীতি ও রাজনীতিতে অনিশ্চয়তা তৈরি হয়েছে। এ পরিস্থিতিতে বাংলাদেশের জাতীয় স্বার্থকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে সব দেশের সঙ্গে ভারসাম্যপূর্ণ ও বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বজায় রাখতে চায় সরকার।

সর্বশেষ

এই বিভাগের আরও