শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬

সীতাকুণ্ডে বাসচাপায় স্কুলছাত্রীর মৃত্যু

সীতাকুণ্ড প্রতিনিধি:

চট্টগ্রামের সীতাকুণ্ডে রাস্তা পার হওয়ার সময় বাসচাপায় জান্নাতুল মাওলা সিফা (১০) নামে এক স্কুলছাত্রীর মৃত্যু হয়েছে।

- Advertisement -

রোববার (২৬ জুলাই) দুপুর ২টার দিকে উপজেলার ছোটকুমিরা এলাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহত সিফা উপজেলার কুমিরা কাজীপাড়া এলাকার মোহাম্মদ শহীদুল্লার মেয়ে। তিনি ছোটকুমিরা মসজিদ্দা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণির ছাত্রী ছিলেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বিদ্যালয়ের সামনে মহাসড়ক পার হওয়ার সময় দ্রুতগতির একটি বাস সিফাকে চাপা দেয়। এতে তিনি গুরুতর আহত হন।

স্থানীয়রা তাকে দ্রুত উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসাধীন অবস্থায় বিকেলে তার মৃত্যু হয়।

বার আউলিয়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আরিফুল আমিন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, নিহতের মরদেহ উদ্ধার করা হয়েছে। দুর্ঘটনার সঙ্গে জড়িত বাসটি জব্দ করা হয়েছে। এ ঘটনায় পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

সর্বশেষ

এই বিভাগের আরও