রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬

বায়েজিদে টিনের চালের ওপর টবে গাঁজার চাষ, গ্রেপ্তার ১

স্টাফ রিপোর্টার

চট্টগ্রাম নগরের বায়েজিদ বোস্তামী থানার পশ্চিম শাজিনগর এলাকায় একটি বসতঘরের টিনের চালের ওপর টবে গাঁজার চাষের অভিযোগে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে র‌্যাব-৭। এ সময় ১২টি গাঁজার গাছ জব্দ করা হয়েছে।

- Advertisement -

র‌্যাব-৭ চট্টগ্রাম জানিয়েছে, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার রাত প্রায় ১১টার দিকে বায়েজিদ বোস্তামী থানার ৭ নম্বর ওয়ার্ডের পশ্চিম শাজিনগর এলাকায় অভিযান চালানো হয়।

অভিযানে বসতঘরের টিনের চালের ওপর রাখা দুটি প্লাস্টিকের বালতির টবে লাগানো ১২টি গাঁজার গাছ উদ্ধার করা হয়।

এ ঘটনায় লোকমান হোসেন (৪৪) নামে একজনকে গ্রেপ্তার করা হয়েছে। তাঁর বাড়ি ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলার হায়দ্রাবাদ এলাকায়। র‌্যাবের দাবি, তিনি দীর্ঘদিন ধরে কৌশলে এসব গাঁজার গাছের চাষ করে আসছিলেন।

র‌্যাব আরও জানায়, জব্দ করা গাঁজার গাছ এবং গ্রেপ্তার ব্যক্তিকে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য বায়েজিদ বোস্তামী থানায় হস্তান্তর করা হয়েছে।

সর্বশেষ

এই বিভাগের আরও