রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬

যুক্তরাষ্ট্রের নতুন ১০% শুল্কে বাংলাদেশের ওপর প্রভাব পড়বে না: জাহেদ

চট্টগ্রাম জার্নাল ডেস্ক:

যুক্তরাষ্ট্র নতুন করে ১০ শতাংশ শুল্ক আরোপ করলেও বাংলাদেশের ওপর তা কার্যকর হচ্ছে না বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য বিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান।

- Advertisement -

মঙ্গলবার (২৮ জুলাই) সরকারের বিভিন্ন কার্যক্রমের অগ্রগতি নিয়ে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে তিনি এ তথ্য জানান।

ডা. জাহেদ উর রহমান বলেন, যুক্তরাষ্ট্র নতুন করে শুল্ক আরোপ করেছে, তবে বাংলাদেশের জন্য নতুন কোনো শুল্ক যুক্ত হচ্ছে না।

ব্রিকস সম্মেলনে প্রধানমন্ত্রীর অংশগ্রহণ প্রসঙ্গে তিনি বলেন, এ বিষয়ে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি। তবে জনস্বার্থে ব্রিকসসহ বিভিন্ন বহুপাক্ষিক ফোরামে অংশ নেওয়ার চেষ্টা করবে সরকার।

সাবেক রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের বিরুদ্ধে সরকারের কোনো মামলা করার পরিকল্পনা নেই জানিয়ে তিনি বলেন, রাষ্ট্রপতির দায়িত্ব পালনকালীন সময়ের কর্মকাণ্ডের জন্য মামলা করা যায় না। তবে রাষ্ট্রপতি হওয়ার আগে বা পরে কোনো অপরাধের সংশ্লিষ্টতা পাওয়া গেলে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া যেতে পারে।

দেশের চলমান জ্বালানি সংকট প্রসঙ্গে প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা বলেন, আগের সরকারের সময়ে জ্বালানি খাতে সিদ্ধান্তহীনতার কারণে বর্তমান পরিস্থিতির সৃষ্টি হয়েছে। জ্বালানি নিরাপত্তা নিশ্চিত না হওয়া পর্যন্ত নতুন কোনো শিল্পপ্রতিষ্ঠানে গ্যাস সংযোগ দেওয়া হবে না।

তিনি বলেন, দীর্ঘদিন জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করা হয়নি এবং গ্যাস উত্তোলনের ক্ষেত্রে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়া হয়নি।

জুলাই গণঅভ্যুত্থানে ব্যবহৃত অস্ত্র প্রসঙ্গে তিনি বলেন, মারণাস্ত্র ৫৬ এসকেএস রাইফেল থেকে ৭ দশমিক ৬২ গুলি ব্যবহার করা হয়েছে। পাশাপাশি ২০১৮ সালের নির্বাচন নিয়ে এখনো ব্যবস্থা নেওয়া হয়নি বলেও মন্তব্য করেন তিনি।

শাপলা চত্বরের ঘটনায় বিচার প্রসঙ্গে ডা. জাহেদ উর রহমান বলেন, যে-ই আইন ভঙ্গ করে থাকুক না কেন, তার বিচার নিশ্চিত করা হবে। কোনো ঘটনাকেই সরকার উপেক্ষা করবে না। আইন ভঙ্গের সঙ্গে যারাই জড়িত থাকুক, তাদের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

সর্বশেষ

এই বিভাগের আরও