বুধবার, ২৯ জুলাই ২০২৬

সিইসির সঙ্গে বৈঠকে জামায়াত, আলোচনায় নির্বাচন ইস্যু

চট্টগ্রাম জার্নাল ডেস্ক:

বাংলাদেশ জামায়াতে ইসলামীর সঙ্গে বৈঠকে বসেছে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনের নেতৃত্বাধীন নির্বাচন কমিশন।

- Advertisement -

বুধবার (২৯ জুলাই) সকাল ১১টায় রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনের সভাকক্ষে এ বৈঠক শুরু হয়।

বৈঠকে বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল ও সাবেক সংসদ সদস্য মিয়া গোলাম পরওয়ারের নেতৃত্বে একটি প্রতিনিধি দল অংশ নেয়। অন্যদিকে সিইসিসহ নির্বাচন কমিশনার ও নির্বাচন কমিশন সচিবালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত রয়েছেন।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, বৈঠকে নির্বাচন কমিশন সচিবালয়ে চুক্তিভিত্তিক অতিরিক্ত সচিব নিয়োগের বিষয়, স্থানীয় সরকার নির্বাচন-সংক্রান্ত আইন সংশোধন এবং আসন্ন নির্বাচন ঘিরে বিভিন্ন বিষয়ে আলোচনা হতে পারে।

জামায়াতের পক্ষ থেকে এর আগে নির্বাচন কমিশন সচিবালয়ে ‘দলীয় ব্যক্তিত্ব’ নিয়োগ নিরপেক্ষ নির্বাচনের জন্য হুমকি বলে অভিযোগ তোলা হয়েছিল। সেই প্রেক্ষাপটেও বৈঠকটি গুরুত্বপূর্ণ বলে মনে করা হচ্ছে।

সর্বশেষ

এই বিভাগের আরও