রবিবার, ২ আগস্ট ২০২৬

কোতোয়ালীতে সাড়াশি অভিযান—একদিনে গ্রেপ্তার ১৬

নিজস্ব প্রতিবেদক

চট্টগ্রাম মহানগর পুলিশের (সিএমপি) কোতোয়ালী থানা পুলিশের সাড়াশি অভিযানে মাদক ব্যবসায়ী, ছিনতাই মামলার তদন্তাধীন আসামি, গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত আসামিসহ মোট ১৬ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

- Advertisement -

শনিবার (১ আগস্ট) কোতোয়ালী থানা এলাকার বিভিন্ন ক্রাইম স্পটে এই অভিযান পরিচালিত হয়।

উপ-পুলিশ কমিশনার (দক্ষিণ) ও অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (দক্ষিণ), সিএমপির সার্বিক নির্দেশনায় এবং কোতোয়ালি জোনের সহকারী কমিশনারের তত্ত্বাবধানে কোতোয়ালী থানার অফিসার ইনচার্জের নেতৃত্বে এসআই আব্দুল আউয়াল, এসআই মিজানুর রহমান, এসআই অনুপ কুমার ধর, এসআই নাঈমুর রহমান ও এএসআই সামছুদ্দোহাসহ সঙ্গীয় ফোর্স এই অভিযান চালায়।

অভিযানে ১ হাজার ৫০ গ্রাম গাঁজাসহ দুইজনকে গ্রেপ্তার করা হয়। তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর সংশ্লিষ্ট ধারায় কোতোয়ালী থানায় নতুন মামলা রুজু করা হয়েছে।

গত ১৪ জুলাই দায়ের হওয়া একটি ছিনতাই প্রস্তুতির মামলার তদন্তাধীন এক আসামিকেও এই অভিযানে গ্রেপ্তার করা হয়। এ ছাড়া দীর্ঘদিন ধরে পলাতক থাকা একটি মাদক মামলার গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত এক আসামিকেও আটক করা হয়।

কোতোয়ালী থানাধীন গোয়ালপাড়া এলাকায় উদ্দেশ্যহীনভাবে ও সন্দেহজনকভাবে ঘোরাফেরার অভিযোগে সিএমপি অধ্যাদেশ অনুযায়ী আরও ১২ জনকে গ্রেপ্তার করা হয়। তাদের বিরুদ্ধে কোতোয়ালী থানায় পৃথক একটি মামলা রুজু করা হয়েছে।

গ্রেপ্তার সব আসামিকে বিধি মোতাবেক আদালতে সোপর্দ করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

সর্বশেষ

এই বিভাগের আরও