রবিবার, ২ আগস্ট ২০২৬

আইফোনের বাক্সে ৬০০ পিস ইয়াবা, আলমারিতে বিদেশি পিস্তল

নিজস্ব প্রতিবেদক

চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) গোয়েন্দা বিভাগের (ডিবি) উত্তর টিমের অভিযানে একটি বিদেশি পিস্তল, এক রাউন্ড গুলি ও ৬০০ পিস ইয়াবাসহ এক মাদক কারবারিকে আটক করা হয়েছে।

- Advertisement -

ডিবি (উত্তর) বিভাগের টিম নং-৩১-এর পুলিশ পরিদর্শক আফতাব হোসেনের নেতৃত্বে গত বৃহস্পতিবার (৩১ জুলাই) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে বাকলিয়া থানাধীন মিয়াখান নগর, ময়দার মিল মোড় এলাকা থেকে গোপন তথ্যের ভিত্তিতে সোহেল (৩১) নামে ওই ব্যক্তিকে আটক করা হয়।

পুলিশ জানায়, জিজ্ঞাসাবাদে সোহেল স্বীকার করেন, তার ভাড়া বাসার শয়নকক্ষের ড্রেসিং টেবিলের ড্রয়ারে মাদকদ্রব্য ইয়াবা এবং স্টিলের আলমারির ড্রয়ারে একটি বিদেশি পিস্তল ও গুলি বিক্রির উদ্দেশ্যে অবৈধভাবে রেখেছিলেন। তার দেওয়া তথ্যের ভিত্তিতে সাক্ষীদের উপস্থিতিতে একই দিন সন্ধ্যা পৌনে ৭টায় তার ভাড়া বাসায় তল্লাশি চালানো হয়।

তল্লাশিতে শয়নকক্ষের ড্রেসিং টেবিলের ড্রয়ারে রাখা একটি আইফোনের বাক্স থেকে ৬০০ পিস ইয়াবা ট্যাবলেট (মোট ওজন ৬০ গ্রাম) এবং স্টিলের আলমারির ড্রয়ার থেকে ম্যাগাজিনসহ একটি বিদেশি পিস্তল ও ৭.৬৫ মিলিমিটার একটি গুলি উদ্ধার করা হয়। উদ্ধার হওয়া সব আলামত যথাযথ জব্দতালিকা অনুযায়ী জব্দ করা হয়েছে।

পুলিশ জানিয়েছে, আটক ব্যক্তির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।

সর্বশেষ

এই বিভাগের আরও